অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বর্ষার আগমন কেরলে, বাংলায় কবে ঢুকছে?

Published:

Monsoon Arrived

অনন্যা সরকার, কলকাতাঃ টানা প্যাচপ্যাচে গরমে জেরবার ভারতের একাধিক রাজ্য। তবে সুখবর! অবশেষে দেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে বর্ষা। কেরলামে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি (Monsoon)। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার (৪ জুন) আনুষ্ঠানিকভাবে ভারতে বর্ষার প্রবেশ ঘটেছে কেরলামে। টানা দু’দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে সে রাজ্যে। দক্ষিণে বর্ষা প্রবেশ করলেও উত্তর ভারতে ঠিক কবে থেকে মৌসুমী বায়ু খেল দেখাবে, তা এখনো নিশ্চিতভাবে জানায়নি মৌসম ভবন। বর্তমানে আবহাওয়ার গতি প্রকৃতির ওপর নজরদারি চলছে। 

কবে শুরু হবে বর্ষা? 

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সমুদ্রের উপর দিয়ে খানিকটা এগিয়ে এসে আরব সাগরের কিছু অংশ, লাক্ষাদ্বীপ এবং সমগ্র কেরালামে প্রবেশ করেছে। আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর  তামিলনাড়ু ও কর্ণাটকেরও কিছু স্থানে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। কয়েকদিনের মধ্যেই মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ সহ দেশের মধ্যবর্তী জায়গা গুলিতেও বর্ষা ঢুকে যাবে। এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রসরের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, তাই শীঘ্রই উত্তর-পূর্ব ভারতেও বর্ষা প্রবেশ করবে বলে মত আবহাওয়াবিদদের। 

আরও পড়ুনঃ অমৃত ভারত প্রকল্পে ঝাঁ চকচকে হচ্ছে হলদিবাড়ি স্টেশন, মিলবে অত্যাধুনিক সুবিধা, দেখুন ছবি

সাধারণত ১ জুন নাগাদ কেরালামে বর্ষা প্রবেশ করে। তাই সে দিক থেকে দেখলে এবছর বর্ষা ঢুকতে প্রায় তিন দিন দেরি করেছে। যদিও মৌসম ভবন আগে জানিয়েছিল, ২৬ শে মে নাগাদ কেরালামে বর্ষা ঢুকবে কিন্তু তেমনটা হয়নি। সমুদ্রের ওপর বায়ুর প্রবাহের পরিস্থিতি বদল হয়, তাই বর্ষার আগমনে এই দেরি। তবে গত সপ্তাহে মৌসম ভবন সূত্রে জানানো হয়, ৪ জুন নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে। তাদের এই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর জলীয় বাষ্পযুক্ত মেঘ জমা হচ্ছিল পাশাপাশি শক্তিশালী হয় পশ্চিমা বায়ুও। সমুদ্রতল থেকে সাড়ে চার কিলোমিটার ওপরে বৃষ্টির জন্য এই অনুকূল পরিস্থিতি আজ কেরালামে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন ঘটিয়েছে। আপাতত সেখানে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত চলবে। 

বাংলা কবে ঢুকছে বর্ষা?

নিয়ম মতো দক্ষিণে বর্ষার আগমন ঘটলেও মধ্য উত্তর ভারতকে বৃষ্টির জন্য এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে উত্তর ভারতের দিকে এগোয়, মোটামুটি ২৭ জুনের আগে দিল্লিতে বর্ষা ঢোকে না। হরিয়ানা পাঞ্জাব, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে জুনের শেষে বা জুলাইয়ের শুরুর দিকে বর্ষা শুরু হয়মক পরিস্থিতি অনুকূল থাকলে এবছরও তেমনটাই হবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এদিকে বাংলায় জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে বর্ষা প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়া দফতরের।