সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আজ সকাল থেকেই বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। সেই সঙ্গে আকাশে ঘন ঘন মেঘ ডাকছে। এর পাশাপাশি সকাল থেকে এক পশলা বৃষ্টি অবধি হয়ে গেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ বৃহস্পতিবার সারাদিনই দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) মোটের ওপর ভিজেই থাকবে। সকাল থেকে গরমের মাত্রাটাও এক ধাক্কায় যেন অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করছেন সাধারণ মানুষ। আপনিও কি বাড়ির বাইরে আছেন তাহলে চলুন জেনে নেবেন কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ধেয়ে আসছে বৃষ্টি
আবার অফিসের তরফে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি, তো আহার কিছু জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
কেমন থাকবে আবহাওয়া?
এমনিতেই বিগত কয়েকদিনের গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। গরমের তীব্রতায় হাঁসফাঁস করছেন সকলে। তারই মধ্যে এমন বৃষ্টির সম্ভাবনা সকলের মন ভালো করে দিয়েছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে কয়লা কাণ্ডে বাজেয়াপ্ত ১৫৯ কোটির সম্পত্তি, ইডির তদন্তে প্রভাবশালীর নাম
আগামীকাল শুক্রবারও বাংলার আবহাওয়া মোটের উপর এমনই থাকবে। এরপর শনিবারও বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা, হাওড়া জেলায় বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখীর ভ্রূকুটি রয়েছে। এদিকে বৃষ্টি হলেও গরমে খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে কথা বললে এদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়তে পারে সেই সঙ্গে রয়েছে ঝড়ের সম্ভাবনাও।










