চোরবাগানকাণ্ডে নাম জড়াল মুখ্যমন্ত্রীর ভাইপোর! ‘কবে জেলে ঢোকাচ্ছেন?’ প্রশ্ন অভিষেকের

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্টের (Chorbagan Pandel Stampede) ঘটনায় লাফিয়ে লাফিয়ে মৃত্যু সংখ্যা বাড়ছে। এখনো অবধি এই ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেইসঙ্গে আহত বহু। যদিও মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া এহেন ঘটনা কলকাতা তথা সমগ্র বাংলাকে নাড়িয়ে রেখে দিয়েছে। যারা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁরা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি, ঠাকুর দেখতে বেরিয়ে আর তাঁদের বাড়ি ফেরা হবে না। এদিকে এই ঘটনায় বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, চোরবাগানের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপোর যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

চোরবাগানের ঘটনায় বিস্ফোরক দাবি অভিষেক বন্দোপাধ্যায়ের

অভিষেক বন্দোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘চোরবাগান সর্বজনীন পুজো কমিটিতে শুভেন্দু অধিকারীর ভাইপোর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন শুভেন্দুবাবু ? ১৮ জনের মৃত্যুর দাগ কিন্তু ডবল ইঞ্জিন ওয়াশিং মেশিন এও উঠবে না আর ভাইপোর সাথে বিজয় ওঝা আর তমোঘ্ন ঘোষকেও ভুলবেন না। রাজধর্ম পালন করুন।’

চোরবাগানের ঘটনায় মৃত ১৯

চোরবাগান এলাকার নবদুর্গা প্যান্ডেলে পদদলনের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা ১৯ জন বলে নিশ্চিত করা হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর, অনেককে কলকাতা মেডিকেল কলেজ এবং নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল আহতদের অবস্থা দেখতে রাতেই কলকাতা মেডিকেল কলেজে পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন।

আরও পড়ুনঃ ‘কাউকে রেয়াত নয়’ মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর চোরবাগান পদপিষ্টের ঘটনায় আটক ১২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে বিষয়টি তদন্ত করা হবে। আয়োজকদের আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী অন্যান্য পুজো প্যান্ডেলগুলিকেও ভিড় অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। তিনি গভীর রাতে মৃত ও আহতদের সম্পর্কেও তথ্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ‘এই মর্মান্তিক দুর্ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটেছে। এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই মেয়ে ও শিশু। এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। আরও ২৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২৪ জন আশঙ্কামুক্ত।’

google button