শুরু ছোটাছুটি! বাড়ির বৈধতা প্রমাণ করতে অভিষেকের বাবাকে তলব কলকাতা পুরসভার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের বাড়ি কি আদৌ নিয়ম মেনে তৈরি হয়েছে? এমন প্রশ্নেই এবার তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। সূত্রের খবর, আজ অর্থাৎ শুক্রবারই দুই বাড়ির নথি নিয়ে আলিপুর পুরসভায় হাজির হওয়ার কথা রয়েছে মমতার ভাইয়ের। জানা যাচ্ছে, এরপর কলকাতা পুরসভার বিল্ডিংয়ের সিঁড়িও চড়তে হতে পারে অভিষেকের বাবাকে।

বাড়ির বৈধতা প্রণাম করতে হবে অভিষেকের বাবাকে!

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ি এবং শান্তিনিকেতন সঠিক নিয়ম মেনে তৈরি করা হয়নি। এই বাড়ি দুটি তৈরির ক্ষেত্রে একাধিক বেনিয়ম হয়েছে বলেও অভিযোগ তোলা হয় পরবর্তীতে অভিষেকের দুই বাড়ির সদস্যদেরই নোটিস দেয় কলকাতা পুরসভা।

যদিও, পরবর্তীতে নিজেদের বাড়ির বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা। তাঁরা দাবি করেছিলেন, কালীঘাট রোডের বাড়ি সম্পূর্ণ নিয়ম মেনে বৈধভাবে তৈরি করা হয়েছে। হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িও তৈরি হয়েছে সমস্ত রকম আইন মেনে। এক কথায়, দুই বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনও রকম বেআইনি কাজকর্ম হয়নি বলেই দাবি করেন অভিষেকের বাবা-মা।

অবশ্যই পড়ুন: আরও আত্মনির্ভর ভারত, প্রথম মেক ইন ইন্ডিয়া এক্সপেন্ডেবল টার্বোজেট ইঞ্জিন তৈরি করল DRDO

সূত্রের খবর, খাতায়-কলমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ির বৈধতা কতটা তা যাচাই করতেই এবার অভিষেকের বাবাকে তলব করেছে কলকাতা পুরসভা। খুব শীঘ্রই তাঁকে বাড়ির কাগজপত্র নিয়ে কলকাতা পুরসভার নয় নম্বর বরো অফিসের বিল্ডিং বিভাগে ছুটতে হবে বলেই খবর।  এখন দেখার শেষ পর্যন্ত নিজেদের বাড়ির বৈধতা অভিষেকের পরিবার প্রমাণ করতে পারে কিনা।