অবশেষে চালু হতে চলেছে কলকাতা-বেঙ্গালুরু এসি স্লিপার বাস, রুট ও সময়সূচি জেনে নিন

Published:

Kolkata Bengaluru Bus

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় বাস পরিষেবার উন্নয়নের পাশাপাশি আন্তঃরাজ্য পরিষেবাকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশেষ উদ্যোগী হয়েছে সরকার। বর্তমানে রাজ্যের মধ্যে বিভিন্ন রুটে বাসের সংখ্যা তো বাড়ছেই, তার সাথে সড়কপথে অন্যান্য রাজ্যে যাতায়াত করাও সহজ হয়ে উঠছে। যেমন এবার কলকাতার করুণাময়ী থেকে সরাসরি  কর্নাটকের বেঙ্গালুরু যাওয়ার এসি স্লিপার বাস পরিষেবা (Kolkata Bengaluru Bus) চালু হতে চলেছে। আসুন তাহলে এই বাসটির রুট ও সময়সূচি ও সুযোগ-সুবিধাগুলি দেখে নেওয়া যাক। 

কলকাতা – বেঙ্গালুরু বাসের টাইমটেবিল ও রুট

কালোসোনা ড্রিমলাইন (Kalosona Dreamline)-এর নতুন করুণাময়ী থেকে বেঙ্গালুরুগামী বাস পরিষেবা শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে চালু হতে চলেছে। এই ভলভো ৯৬০০ এসএলএক্স বি৮আর ইউরো৬ মাল্টিএক্সেল ফুল স্লিপার এসি কোচ বাসটি যাবে ভায়া উল্টোডাঙ্গা – শিয়ালদহ – এসপ্ল্যানেড (ধর্মতলা) – খড়গপুর বাইপাস – ভুবনেশ্বর – বেরহামপুর – শ্রীকাকুলাম রোড – বিশাখাপত্তনম – রাজামুন্দ্রি – বিজয়ওয়াড়া – নেল্লোর – তিরুপতি – চিত্তোর। 

কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় বাসটি – 

  • করুণাময়ী থেকে ছাড়বে –  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।  
  • এসপ্ল্যানেড থেকে ছাড়বে  – সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে।  
  •  আজাদ হিন্দ ধাবা (উলুবেড়িয়া) থেকে ছাড়বে –  রাত ৯ টায়।
  • ডেবরা (স্টার্টিং ফ্লাইওভার) থেকে ছাড়বে – রাত ১০ টা ৩০ মিনিটে
  • সোনাকোনিয়া বাইপাস থেকে ছাড়বে – রাত ১১ টা  ৩০ মিনিট। 
  • চাঁদপুরা ইন (ব্যাঙ্গালোর) পৌঁছবে – একদিন পর সকাল ৮ টা ৩০ মিনিটে। 

আরও পড়ুন: টাকা তোলা আরও খরচসাপেক্ষ, ১ অক্টোবর থেকে বদলাচ্ছে SBI-র ATM এর নিয়ম

বেঙ্গালুরু থেকে কলকাতা ফেরার সময় বাসটি –

  • চাঁদপুরা থেকে ছাড়বে – রাত ৮ টায়। 
  • ইলেকট্রনিক সিটি থেকে ছাড়বে – রাত ৮ টা ৪০ মিনিটে। 
  • সরজাপুরা থেকে ছাড়বে – রাত ৯ টা ২০ মিনিটে। 
  • বাট্টারহালি সিগনাল থেকে ছাড়বে – রাত ১০ টা ২৫ মিনিটে। 
  • এসপ্ল্যানেড এসই পৌঁছাবে – একদিন পর সকাল ৬:৩০ মিনিটে। 

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ফারাক্কায় রেললাইনে ধস, ব্যহত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা

আরামদায়ক যাত্রার জন্য, কলকাতা – বেঙ্গালুরু এসি বাসে ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, হেডফোন, পার্সোনাল টিভি, রিমোট, রিডিং লাইট, লাগেজ বক্স, জলের বোতল, স্ন্যাকস, কম্বল, বালিশ, ব্যাকরেস্ট ও বায়ো টয়লেটের সুবিধা মিলবে। এই এসি স্লিপার বাসে রেডবাস (redBus), অভিবাস (AbhiBus) এবং কালোসোনা বাসের ওয়েবসাইট থেকে অগ্রিম সিট বুক করা যাবে।  

আরও Bengaluru BUS Kolkata