ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রাফিক ব্লক, টানা ১০ দিন দেরিতে ছাড়বে ট্রেন

Published:

Bandel-Katwa Section

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি ব্যান্ডেল-কাটোয়া (Bandel-Katwa Section) শাখার নিত্য যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের খবরটি অবশ্যই আপনার জেনে রাখা উচিৎ। জানা গিয়েছে, আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর অব্দি ব্যাণ্ডেল কাটোয়া সেকশনে ট্রাফিক ব্লকের কারণে দুপুর ১ টায় কাটোয়া থেকে ছেড়ে আসা ব্যাণ্ডেল লোকালটি দুপুর ১ টা ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে।

টানা ১০ দিন দেরিতে চলবে ট্রেন

রেল সূত্রে খবর, ব্যান্ডেল-কাটোয়া শাখায় গুপ্তিপাড়া–জিরাটের মধ্যে ট্রাফিক ব্লকের কারণে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ট্রেন পরিষেবায় পরিবর্তন করা হয়েছে। ট্রেন নম্বর ৩৭৭৪৮ (KWAE-BDC) কাটোয়া থেকে নির্ধারিত সময় দুপুর ১টা-র পরিবর্তে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়বে। অর্থাৎ, ট্রেনটি প্রতিদিন ৪৫ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে। অর্থাৎ টানা ১০ দিন দেরিতে চলবে ট্রেনটি।

যাত্রী ভোগান্তির আশঙ্কা

রেলের নতুন সিদ্ধান্তের ফলে নিত্য যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা। ট্র্যাফিক ব্লকের কারণে মূলত ৩৭৭৪৮ নম্বরের কাটোয়া লোকালের ছাড়ার সময় ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হচ্ছে। দুপুর ১টায় ট্রেন চলাচল বন্ধ হওয়ার আগে কাটোয়া থেকে ৩৭৭৪৬ নম্বরের লোকাল ট্রেন হবে ব্যান্ডেল যাওয়ার শেষ ট্রেন। বিপরীতে দুপুর ৩টে নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হওয়ার সময় ৩৭৭৪৮ নম্বরের কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ৪৫ মিনিট দেরিতে ছাড়বে।

আরও Bandel Katwa Train