DA মামলা নিয়ে রামধাক্কা খেলেন বাংলার সরকারি কর্মীরা! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Published:

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল! আবারও একবার পিছিয়ে গেল বাংলার ডিএ (Dearness Allowance) মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী জুলাই মাস অবধি সুপ্রিম করতে বাংলার ডিএ মামলার শুনানি (Bengal DA Case) পিছিয়ে গিয়েছে। আর এই ঘটনা সকলের জন্য বেশ ধাক্কার সেটা আরও নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এরইসঙ্গে আগামী ৩০ মে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সকলের বৈঠকে কী হয় সেই নিয়ে অপেক্ষা বাড়তে শুরু করল।

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

আজ বুধবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্র-এর বেঞ্চে এ দিন ছিল মামলার শুনানি। সুপ্রিম কোর্ট এ দিনের শুনানিতে রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে আগামী জুলাই মাস অর্থাৎ টানা দুই মাসের জন্য মামলার শুনানি পিছিয়ে গেল। প্রশ্ন উঠছে, তাহলে কি নবান্নে আগামী ৩০ মে বৈঠকের পর কোনও রফাসূত্র বেরোবে?

আরও পড়ুনঃ কনফার্ম টিকিট সত্ত্বেও মেলেনি সিট! ২০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে তৎকালীন তৃণমূল সরকারকে পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া ১০০ শতাংশের মধ্যে ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই মতো মার্চ মাসে কিছুটা হলেও অ্যাকাউন্টে টাকা ঢোকে বাংলার সরকারি কর্মীদের। এরপর মাঝে বিধানসভা ভোট, ফলাফলের জন্য মামলাটি নতুন করে হিমঘরে চলে যায়। এরপর আজ মামলার রায়দানের আগে শোনা যায় যে বেশ কিছু সরকারি কর্মীদের তরফে দাবি করা হয় যেহেতু নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারীদের সংগঠনগুলির বৈঠক আছে, তাই মামলার শুনানি অন্তত ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এবার সেই খবরেই শিলমোহর পড়ল। আগামী জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে।

কী বলছেন সলিসিটার জেনারেল?

ডিএ মামলা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এদিন আদালতে বলেন, ‘আগামী ৩০ মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে, ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে।’ এছাড়াও সরকারি কর্মীরাও আশাবাদী যে আগামী দিনের বৈঠকে সরকার কল্যাণমূলক কোনও সিদ্ধান্ত নিতে পারে সরকারি কর্মীদের পক্ষে। যাইহোক, এখন সকলের নজর থাকবে ৩০ মে-র বৈঠকের ওপর।