মমতার বাড়িতে সিআইডি, ঘিরে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন

Published:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে সিআইডি। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তল্লাশিতে এই মুহূর্তে মমতার বাড়ি এবং তৃণমূল পার্টি অফিসে হাজির হয়েছে আধিকারিকরা। তবে তিনি বাড়িতে নেই। গতকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী। তবে প্রায় ৩০ জনের টিম প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছেন বলেই খবর।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে সিআইডি

প্রসঙ্গত সই জালিয়াতি কাণ্ডে তোলপাড় তৃণমূলের অন্দরমহল। এমনিতেই এই সূত্রে দল ভেঙে খান খান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার সিআইডি তলব পরা সত্ত্বেও তিনি হাজরা দেননি। তবে এ বিষয়ে সিআইডি আধিকাধিকরা জানিয়েছেন যে, তাঁরা সই জালিয়াতি কাণ্ডের নোটিশ দিয়েছিলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের মূল কার্যালয় থেকেই বিধায়কদের সই সংগ্রহ করা হয়েছিল। সেই বয়ানের উপর ভিত্তি করেই কালীঘাটের তৃণমূল সেন্টাল পার্টি অফিস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেছে সিআইডি আধিকারিকরা। এমনকি তারা ওই পার্টি অফিস তল্লাশি করতে চান।

আজ দুপুর ৩:১৫ মিনিট নাগাদ সিআইডি আধিকারিকদের টিম হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছয়। মহিলা আধিকারিকরাই কার্যালয়ের গেট ঘিরে ফেলেন এবং ঘটনাস্থলে পুলিশের বিশাল টিম ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। সিআইডি স্পষ্ট জানায় যে, সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই জায়গায় তল্লাশি চালানো দরকার। কিন্তু যেহেতু গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়েছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণে কেয়ারটেকার হিসেবে নিজেকে দাবি করে শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন যে, তারা উপস্থিত না থাকলে অনুমতি দেওয়া যাবে না।

আরও পড়ুন: কালো মেঘে ঢাকল আকাশ, বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, কালবৈশাখী

তিনি স্পষ্ট বলেন, “আমি ওনাদের আইনজীবী। আপনারা আমাদের জানিয়ে আসেননি। যাদের চিঠিতে এসেছেন তাঁরা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। ওনারা ফেরার পর আসুন। দু’দিন পর আসুন।” তবে সিআইডি স্পষ্ট জানায়, “আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন। এর পরিণতি আপনার ভালোভাবে জানার কথা।” এই সূত্রে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা লাগে। এমনকি এক পর্যায়ে এসে শুভাশিস বলেন যে, “আমার যা বলার বলে দিয়েছি। আপনারা এবার কী করবেন আপনাদের ব্যাপার।” এরপরেই ভিতরে চলে যান তিনি। তবে এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী সিআইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেনি।