বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছরের পর বছর ধরে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এবার দিল্লির আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে কলকাতার রাজপথে নামলো বামপন্থী ছাত্র সংগঠন (Protest In Kolkata)। তাতে জুড়ে গেল আরশোলারাও। শুক্রবার, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত দেখা গেল শুধু মাথা আর মাথা। দুপুর গড়িয়ে বিকেল হতেই জোর-কদমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন মিছিলের আন্দোলনকারীরা। তাঁদের দাবিও এক, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। একই সাথে, ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।
NTA বাতিল করার দাবি
এদিন, শিয়ালদহ স্টেশন থেকে মিছিল যত ধর্মতলার দিকে গড়ালো আন্দোলনকারীদের আওয়াজও হল ততই তীব্র। আন্দোলনকারীদের মধ্যে অনেকেরই দাবি, “আমরা সবাই অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চাই। পাশাপাশি অগণতান্ত্রিক NTA বাতিল করতে হবে।” আরও কয়েকজন আন্দোলনকারীকে বলতে শোনা গেল, ” ছাত্ররা নিজেদের অধিকারের দাবিতে পথে নেমেছে। এটা তাঁদের আজ কেন করতে হবে?”
এদিন, দিল্লির মতোই কলকাতার মিছিলেও হাঁটলেন মধ্যবয়স্করাও। তাঁদেরও দাবি, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। এভাবে চলতে পারে না। দেশের শিক্ষাব্যবস্থার হল দিন দিন যেদিকে যাচ্ছে, তাতে আজকে পথে নামা ছাড়া উপায় নেই।” সব মিলিয়ে, দিল্লি সহ দেশের অন্যান্য প্রান্তের মতোই পড়ুয়াদের স্বার্থে কলকাতার রাজপথে নামল মানুষের ঢল।
অবশ্যই পড়ুন: ককরোচদের দুটি দাবি মানল সরকার, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে চাইল একদিন সময়
উল্লেখ্য, এদিকে আজ ফের কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে বৈঠক হয় CJP সদস্যদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ রাজেন্দ্র সিংয়ের সাথে বৈঠক করেন সৌরভ দাসরা। আর সেই বৈঠক শেষের পরই তাঁরা জানালেন কেন্দ্র তাঁদের দুটি দাবি মেনে নিয়েছে। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আপাতত ঝুলে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আগামীকাল পর্যন্ত সময় চাওয়া হয়েছে সরকারের তরফে।










