ডিউটি ছেড়ে মহিলাকে ম্যাসাজ করছে পুলিশ! তৃণমূলের পোস্ট করা ভিডিও ঘিরে বাড়ছে বিতর্ক

Published:

Police Officer Video

প্রীতি পোদ্দার, কলকাতা: উৎসবের মরশুমে এক পুলিশ কর্মীর ভিডিওকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। মণ্ডপের নিরাপত্তা ভুলে প্যান্ডেলের বাইরে এক মহিলা কর্মীকে ম্যাসাজ করে দিতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মীকে (Police Officer Video)। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। এমতাবস্থায় সেই ভিডিও (Police Massage Video) নিয়ে এবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করল মমতার দল।

ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যা বেশ  ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্গাপুজোর মণ্ডপের বাইরে এক পুলিশ কর্মী ডিউটি চলাকালীন সকলের সামনেই এক মহিলাকে ম্যাসাজ করে দিচ্ছেন। শুধু তাই নয়, মাঝে মধ্যে আবার কানে কানে কথা বলছে। আর এই ভঙ্গিমা বা আচরণ দেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের ভূমিকা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেক সমালোচক পুলিশের এই আচরণে তিতিবিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় “ডিউটি অবহেলা” এবং “অশালীন আচরণ” বলে কমেন্ট করছেন।

সমালোচনার মুখে প্রশাসন

দুর্গাপুজোর সময় বিভিন্ন প্রান্তে যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এমনকি পুজোর ভিড় সামলানো থেকে শুরু করে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। আর সেই পরিস্থিতিতে পুজো মণ্ডপের বাইরে পুলিশ কর্মীর এমন ভিডিও ভাইরাল হতেই সকলে ফের প্রশাসনের দিকে আঙুল তুলছে। সম্প্রতি চোরবাগান সর্বজনীন ক্লাবের পুজোতে ঘটে যাওয়া সেই ভয়ংকর ঘটনা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই ভিডিওটির সত্যতা বিচার করেনি India Hood। তবে এখনো সেই ঘটনা নিয়ে মুখ খোলেনি প্রশাসন।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজই শেষ! না শুধরালে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন ৩ ক্রিকেটার

প্রসঙ্গত, এই প্রথম দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নাড়িয়ে দিয়েছে সকলকে। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল মণ্ডপের একাংশ। মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। চোরবাগানের ঘটনার পর পরিস্থিতি এতটাই থমথমে হয়ে গিয়েছে যে বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক বড় পুজোর মণ্ডপ। আর এই উদ্বেগের মাঝেই পুলিশ কর্মীর এমন ভিডিও বিতরকের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও সংশ্লিষ্ট পুলিশ কর্মীর পরিচয় সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

google button