বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশি খারাপ যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) । বিগত দিনগুলিতে তৃণমূলের এই সাংসদের সাথে যা হয়ে চলেছে তা দেখে অনেকেই এমনটাই মন্তব্য করছেন। এর আগে গত একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশের মঞ্চে নির্ধারিত সময়ের থেকে অতিরিক্ত বক্তিতা করায় ভরা মঞ্চে নেত্রীর কাছে বকুনি খেতে হয়েছিল শ্রীরামপুরের সাংসদকে। এরপর মহিলা সাংসদকে গালিগালাজ করার অভিযোগে লোকসভায় গোটা বাদল অধিবেশন থেকেই কল্যাণকে সাসপেন্ড করে দেন স্পিকার। এবার খেলেন আরও বড় ধাক্কা!
বড় ধাক্কা খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
এবার কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপ নিল খোদ স্কুল সার্ভিস কমিশন। SSC-র (School Service Comission) গুরুত্বপূর্ণ মামলার ঠিক আগেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল সাংসদকে। ফলে SSC-র আর কোনও মামলাতেই ছাওয়াল করতে পারবেন না আইনজীবী কল্যাণ। বদলে এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের হয়ে যাবতীয় আইনি বক্তব্য রাখার পাশাপাশি অধিকার বুঝে নেওয়ার কাজ করবেন আইনজীবী ইন্দ্রজিৎ রায়।
শুধু তাই নয়, ইন্দ্রজিতের সাথেই জুনিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে সুনীত রায়কে। আসলে আজ অর্থাৎ শুক্রবার, SSC মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলায় শুনানি ছিল। ঠিক তার আগে অর্থাৎ গতকাল বা বৃহস্পতিবার রাতেই কল্যাণকে আইনজীবীর দায়িত্ব থেকে সরিয়ে দেয় SSC। যা তাঁর পেশাগত জীবনে বড় ধাক্কার সেটা বলাই যায়।
অবশ্যই পড়ুন: আরশোলাদের সমর্থনে দিল্লিতে ধরনা দিতে যাচ্ছেন মমতা, তুলবেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি!
প্রসঙ্গত, এর আগে পূর্বতন সরকারের আমলে স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলায় বহুবার আদালতে সওয়াল করতে দেখা গিয়েছিল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তবে পরবর্তীতে রাজ্যে পালাবদল হতেই আর SSC মামলায় সওয়াল করেননি তিনি। জল্পনা বাড়ছিল হয়তো কল্যাণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত জুলাই মাসে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হতেই কল্যাণকে সরানোর সিদ্ধান্ত নিলেন IAS আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা।










