জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে ফুলবাড়ির কারখানা

Published:

Fulbari

প্রীতি পোদ্দার, কলকাতা: জলপাইগুড়িতে (Jalpaiguri) ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, আচমকাই দাউদাউ করে জ্বলে (Fire) উঠেছে ফুলবাড়ির (Fulbari) একটি রাসায়নিক কারখানা। মুহূর্তের মধ্যে লেলিহান আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে খবর। এদিকে আগুনের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে জলপাইগুড়ির ফুলবাড়ীর অন্তর্গত সিপাহী পাড়া এলাকার একটি রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আর এই লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়তে দেখে তড়িঘড়ি স্থানীয়দের তরফে খবর দেওয়া দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছিয়েই আগুন নেভানোর কাজে হাত লাগায়। আশঙ্কা করা হচ্ছে কারখানায় মজুত যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ক্ষুব্ধ জনতা

অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রথমে একটি দমকলের ইঞ্জিন আসায় ক্ষুব্ধতা প্রকাশ করেন স্থানীয়রা। আগুনের শিখা যেখানে মুহূর্তে মুহূর্তে ভয়াবহ রূপ নিচ্ছে সেখানে একটি দমকল ইঞ্জিন কতটা কার্যকর প্রশ্ন তুলেছিল। এবং সকলে মিলে অভিযোগ করায় শেষে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের আরো একটি ইঞ্জিন। এরপর পাইপের মাধ্যমে জল দেওয়া শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরুতে বেগ পেতে হয়েছিল কর্মীদের। কীভাবে এত বড় আগুন লাগল সে বিষয়ে দমকল বিভাগ এখনও কিছু বলতে পারেনি। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: BookMyShow-তে হাউসফুল মোদীর ইভেন্ট, ১ ঘণ্টাতেই শেষ সব টিকিট

প্রসঙ্গত, গর রবিবার, চিৎপুরের নবাব পল্লি এলাকার একটি বন্ধ রাসায়নিক কারখানায় আগুন লেগে গিয়েছিল। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। লেলিহান অগ্নিশিখা এতটাই ছড়িয়ে পড়েছিল আশপাশের একের পর এক কারখানায়। এরপর স্থানীয়দের তরফে খবর পেয়ে মিনিট দশেকের মধ্যে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নেমেছিল। কিন্তু এলাকাটি বেশ ঘিঞ্জি থাকায় আগুন নেভাতে দমকল কর্মীরা হিমশিম খেতে হয়েছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে পুনরায় ফুলবাড়ী এলাকায় দেখা গেল সেই একই দৃশ্য।

আরও Fire Fulbari Jalpaiguri