বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই গতি পাচ্ছে রাজ্যের একের পর এক রেলপ্রকল্প। এবার সেই তালিকায় জুড়ল শিলিগুড়ি থেকে দিল্লি বুলেট ট্রেন (Siliguri-Delhi Bullet Train) প্রকল্পের নামও। আর খুব একটা অপেক্ষা করতে হবে না। শীঘ্রই, বুলেট ট্রেনের পরিষেবা পাবেন বঙ্গবাসী। এই বুলেট ট্রেন পরিষেবা একবার চালু হয়ে গেলে মাত্র ছয় ঘন্টায় শিলিগুড়ি থেকে পৌঁছন যাবে দিল্লি। আজ অর্থাৎ শনিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, এই বুলেট ট্রেন দিল্লি থেকে উত্তরপ্রদেশের একাধিক শহর ঘুরে শিলিগুড়িতে ঢুকবে।
নবান্ন থেকে একাধিক ঘোষণা রেলমন্ত্রীর
শনিবার, নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে প্রশাসনিক বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে, বাংলার নানান প্রান্তে ছড়িয়ে থাকা রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন মন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিধায়করাও। এদিন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের আমলে রাজ্যের একাধিক রেল প্রকল্পে সহযোগিতায় বিলম্ব নিয়ে মুখ খোলেন রেলমন্ত্রী।
এদিন তৃণমূলকে একেবারে কটাক্ষ করে অশ্বিনী বৈষ্ণবকে বলতে শোনা যায়, এতদিন তৃণমূল সরকার রেলের কাজের জন্য অনুমতি দিত না। পশ্চিমবঙ্গের উন্নয়ন আটকে রাখার চেষ্টা করতো। তবে এবার থেকে ঢালাও কাজ হবে। একই সাথে এদিন পশ্চিমবঙ্গকে দুর্দিন থেকে মুক্ত করার জন্য অর্থাৎ বাংলাকে বাঁচানোর জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী।
অবশ্যই পড়ুন: বদলে গেল টিম ইন্ডিয়া, সূর্য অতীত! অধিনায়ক হলেন আইয়ার, এন্ট্রি হল বৈভবের
একই সাথে এদিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে বৈঠকের পাশাপাশি রাজ্যে একাধিক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী। দিল্লি থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন প্রকল্প চালু করার সাথে সাথে পরবর্তী পাঁচ বছরে রাজ্যে আরও 60টি নতুন ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রসঙ্গত, এদিন নবান্নে রেলমন্ত্রীর সাথে বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বাংলার প্রতিটি জেলা রেলের মানচিত্রে জুড়ে যাবে। একই সাথে আগামী দিনে রাজ্যজুড়ে 1 লক্ষ কোটি টাকার রেল প্রকল্পের কাজ হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, একের পর এক সরকারি ঘোষণায় এখন রেল প্রকল্প নিয়ে আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী।










