পাওয়ার ব্লকের জন্য এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি দক্ষিণ পূর্ব রেলের

Published:

South Eastern Railway Zone Power Block

অনন্যা সরকার, কলকাতা: রেল লাইনের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোর উন্নয়নের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway) শাখায় এক সপ্তাহব্যাপী ট্রাফিক ও পাওয়ার ব্লকের (Power Block) ঘোষণা করল পূর্ব রেলওয়ে (Eastern Railway)। ১৩ জুলাই (সোমবার) থেকে ১৯ জুলাই (রবিবার) পর্যন্ত রোলিং ব্লক কর্মসূচির (Rolling Block Programme) কারণে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের (Adra Railway Division) একাধিক ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হবে। আসুন তাহলে কোন ট্রেনগুলি বাতিল ও কোনগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার সম্পূর্ণ তালিকাটি দেখে নেওয়া যাক। 

কোন ট্রেন বাতিল হচ্ছে?

১. ১৩ জুলাই, ১৬ জুলাই, ১৭ জুলাই ও ১৯ জুলাই বাতিল ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল এমইএমইউ প্যাসেঞ্জার। 

২. ১৩ জুলাই ও ১৬ জুলাই বাতিল ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল এমইএমইউ প্যাসেঞ্জার। 

৩. ১৪ জুলাই, ১৫ জুলাই ও ১৮ জুলাই বাতিল ৬৮০৫৬ টাটানগর-আসানসোল এমইএমইউ প্যাসেঞ্জার। 

যাত্রা নিয়ন্ত্রিত একাধিক ট্রেনের

১. ১৭ জুলাই ও ১৯ জুলাই ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বরাভূমি এমইএমইউ প্যাসেঞ্জার আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে বা আদ্রা থেকে যাত্রা শুরু করবে, ফলে আদ্রা ও আসানসোলের মধ্যে এই ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। 

২. ১৫ জুলাই ও ১৭ জুলাই ও ১৮ জুলাই ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল এমইএমইউ প্যাসেঞ্জারও আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে বা শুরু করবে। ফলে আদ্রা ও পুরুলিয়ার মধ্যে এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

৩. ১৬ জুলাই ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল এমইএমইউ প্যাসেঞ্জার পুরুলিয়া থেকে ছাড়বে বা পুরুলিয়াই চূড়ান্ত গন্তব্য হবে। ফলে বাতিল থাকবে পুরুলিয়া ও টাটানগরের মধ্যে পরিষেবা। 

৪. ১৪ জুলাই, ১৫ জুলাই ও ১৮ জুলাই ৬৮০৬০ আসানসোল-বরাভূমি এমইএমইউ প্যাসেঞ্জার আদ্রা থেকে ছাড়বে এবং আসানসোল ও আদ্রার মধ্যে পরিষেবা বাতিল থাকবে। 

৫. ১৪ জুলাই, ১৫ জুলাই ও ১৮ জুলাই ৬৮০৫৫ আসানসোল-টাটানগর এমইএমইউ প্যাসেঞ্জার আদ্রা স্টেশনেই এসে থামবে। বন্ধ থাকবে আদ্রা ও টাটানগরের মধ্যে পরিষেবা।