সরকার পড়তে না পড়তে আইনি বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই?

Published:

Swarup Biswas

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে হয়েছে পালাবদল। সেই সাথে টলি পাড়াতেও বদলেছে পরিস্থিতি। তৃণমূল সরকারের উৎখাত হওয়ায় স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) এবং অরূপ বিশ্বাস দুই ভাইয়ের দাপট একেবারে শেষ হয়ে গিয়েছে টলিগঞ্জের বুকে! ঠিক সেই পর্বে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার স্বরূপ বিশ্বাসের ব্যক্তিগত জীবনও খাদের কিনারায় দাঁড়িয়ে! TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী, এবার নাকি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই বিশ্বাস। সদ্য ব্যক্তিগত জীবনের কথা প্রকাশে এনেছেন তিনি।

আগে থেকেই আলাদা থাকছিলেন স্বরূপ এবং তাঁর স্ত্রী

তৃণমূল সরকারের আমলে টলি পাড়ায় জোর জুলুম খাটানোর অভিযোগ রয়েছে এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের নামে একাধিক গুরুতর অভিযোগ আছে। স্বরূপ বিশ্বাসের স্ত্রী হওয়ায় নিন্দুকদের নিশানায় পড়তে হতো জুঁই বিশ্বাসকে। সেসব সমালোচনা অবশ্য বারবার উড়িয়ে দিয়েছেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ থাকায় প্রায়শই নাকি স্ত্রীয়ের সাথে কথা কাটাকাটি বা মতের অমিল হতো স্বরূপের। শোনা যায়, একটা সময় পারিবারিক সমস্যা এবং পরস্পরের মধ্যে বোঝাপড়া না থাকায় আলাদা থাকতে শুরু করেন স্বরূপ এবং জুঁই। তবে এবার আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন অরূপ বিশ্বাসের পরিবারের বৌমা

সম্প্রতি TV9 এর মুখোমুখি হয়ে জুঁই বিশ্বাস জানিয়েছেন, আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত আজকের নয় বরং দীর্ঘদিন ধরেই এ কথা ভাবছিলেন তিনি। 2019 সাল থেকেই নাকি স্বরূপ বিশ্বাস এবং তাঁর মধ্যে মিউচুয়াল সেপারেশন ছিল। গত বছর তিনি সম্পূর্ণ আলাদা ঠিকানায় থাকতে শুরু করেন। এতদিন নিজের দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। তবে এবার সময় হয়েছে! তাই সবটাই আইনিভাবে দেখার সিদ্ধান্ত নিলেন জুঁই।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জুঁই TV9-কে বলেন, “আমার দুই মেয়ে আছে। আমি ওদের মেন্টাল হেলথকে বেশি গুরুত্ব দিচ্ছি। এটা আমার জীবন। কোনও বিনোদন চ্যানেল নয়। প্রতিদিন দেখছি চারিদিকে প্রচুর বিচ্ছেদ হচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে জেনে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। তাই এতদিন এটা নিয়ে প্রকাশ্যে কিছু বলছিলাম না। এই মুহূর্তে আইনি প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব সবটা মিটে যাবে ততই ভালো।”

অবশ্যই পড়ুন: গোটা IPL-এ পাওয়া গেল না, পরের বছর খেলবেন ধোনি? জানিয়ে দিল CSK

প্রসঙ্গত, হঠাৎ সরকার পড়ে যেতেই কি এবার স্বরূপ বিশ্বাসের থেকে দূরে সরে যাচ্ছেন জুঁই? খানিকটা এমন প্রশ্নের উত্তরেই তৃণমূলের দক্ষিণ কলকাতার 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, 2019 সাল থেকেই স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল তাঁর। কাজেই আলাদা করে টলিপাড়া নিয়ে নানান অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, সরকারের বদল এই ধরনের বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে হয়নি তাঁকে। এতদিন সর্বসমক্ষে সবটা জানাতে পারেননি, তবে এবার সব খোলসা করে দিলেন।