বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার বুক চিরে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষ সংস্করণ বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Express)। এই বিশেষ ট্রেনটি লঞ্চ করার পর থেকেই গোটা দেশজুড়ে এর জনপ্রিয়তা বেড়েছে একপ্রকার দাবানলের গতিতে। বাংলার রেল যাত্রীদের কাছেও এই ট্রেনের চাহিদা তুঙ্গে। আর সেসব কথা মাথায় রেখেই, বাংলার মাটিতে তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনের বডি শেল। গত বছরই ভারতীয় রেলের (Indian Railways) তরফে 80টি ট্রেন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল টিটাগড় রেল সিস্টেম লিমিটেড ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডকে। আর এই অর্ডার পাওয়ার পরই হুগলির উত্তরপাড়ায় নতুন প্রোডাকশন তৈরি হয়। বর্তমানে সেখানেই এক কারখানার নিচেই তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপারের নতুন রূপ!
বাংলার মাটিতে প্রথমবার তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার!
এসি চেয়ার কার কোচযুক্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরপরই যাত্রীদের পকেটের কথা চিন্তা করে এবং আরামদায়ক পরিষেবা নিশ্চিত করতে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন নিয়ে হাজির হয় রেল। বর্তমানে গোটা দেশজুড়ে চলছে এই বিশেষ ট্রেন। আর সেই ট্রেনেরই বডি শেল তৈরি করছে টিটাগর রেল সিস্টেম লিমিটেড। বাংলার বুকে উত্তরপাড়ার যে কারখানায় এই ট্রেনের বডি তৈরি হচ্ছে সেটি ভারতের একমাত্র কারখানা যেখানে একই ছাদের তলায় অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিলের কোচ তৈরি হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় রেলের 28 হাজার কোটি টাকার প্রকল্পের অধীনে তৈরি হচ্ছে বিশেষ বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি। যার মধ্যে 35 বছরের রক্ষণাবেক্ষণের বিষয়টিও অন্তর্ভুক্ত। বলাই বাহুল্য, গত বছরের এপ্রিল মাসে এই ট্রেনের জন্য বিশেষ প্রোডাকশন লাইন চালু করার পর বর্তমানে সেখানেই একই কারখানার ছাদের তলায় তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপারের একের পর এক বডি শেল। বলে রাখা প্রয়োজন, অমৃত ভারত প্রকল্পের উদ্যোগে ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ট্রেনগুলি।
আরও পড়ুন: লড়াই শেষ? রাজনীতি থেকে অবসর নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দেখা গিয়েছে, টিটাগর রেল সিস্টেম লিমিটেডের কারখানায় একটু একটু করে পূর্ণরূপ পাচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি। আপাতত যেসব ছবি প্রকাশ পেয়েছে তাতে কালো এবং গেরুয়া রঙের বডি শেলগুলিকে সাপোর্ট ট্র্যাকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। না বললেই নয়, 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে চলা এই বিশেষ ট্রেনের বডিগুলি ঠিক কবে নাগাদ তৈরি হবে সেই অপেক্ষাতেই দিন গুনছেন বাংলার মানুষজন।










