সৌভিক মুখার্জী, কলকাতা: যার ভারত বিরোধী স্লোগান না দিলে রাতের ঘুম হতো না, তাঁর বাবাই এবার চিকিৎসার জন্য ভারতের দ্বারস্থ! হ্যাঁ, বাংলাদেশের (Bangladesh) ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা বর্তমানে ন্যাশনাল সিটিজেন পার্টির শীর্ষ নেতা সারজিস আলমকে (Sarjis Alam) নিয়ে কথা বলছি আমরা। তাঁকে ঘিরে এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। কারণ, তাঁর বাবা আক্তারুজ্জামান সাজুর নাকি চিকিৎসার জন্য এখন ভারত সফরে এসেছেন! এমনই হাজার হাজার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সারজিস আলমের কট্টর ভারত বিরোধী অবস্থানের বিপরীতে তাঁর পরিবারের এই পদক্ষেপকে নেটিজেনরা দ্বিচারিতা বলেই দাবি করছে।
চিকিৎসার জন্য ভারতে সারজিস আলমের বাবা
আসলে সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ছবি ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে, সারজিস আলামের পাশে তাঁর বাবা দাঁড়িয়ে রয়েছে। আর উপরে বড় করে লেখা, চিকিৎসা নিতে ভারতে আসলেন সারজিস আলমের বাবা। এই পোস্টটি ঘিরেই মূলত সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যে যেমন পারছে কমেন্ট করে যাচ্ছে।
আসলে সমস্যাটা এখানে নয়। আমরা পুরনো কাসুন্দি ঘাঁটলে দেখতে পাবো, সারজিস আলম তাঁর বিভিন্ন বক্তৃতায় ‘ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়’ বলেই হুঁশিয়ারি দেন। আর সীমান্ত ইস্যু থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ভারত বিরোধী অবস্থান একেবারে চোখে পড়ার মতো। সমালোচকদের প্রশ্ন, যিনি দিনরাত ভারতের বিরুদ্ধে স্লোগান দেন আর ভারতকে নিয়ে কড়া সমালোচনা না করলে যাঁদের পেটের ভাত হজম হয় না, তাঁদের বিপদে পড়লে কেন ভারতের শরণাপন্ন হতে হয়? এমনকি নেটিজেনদের একাংশ ভাইরাল হওয়া পোস্টগুলিতে নিজেদের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, সারা জীবন ভারতেকে গালিগালাজ করে সামান্য শরীর খারাপ হলেই সেই ভারতের দ্বারস্থ? কেউ লিখছেন, দিল্লি না ঢাকা? যারা সারাক্ষণ ঢাকা বলে চিৎকার করে তাঁরা এখন কোথায়? কলকাতার দারস্থ কেন তাঁরা?
আরও পড়ুন: ঘিরে পাহারা দিচ্ছিল পথকুকুররা, কৃষ্ণনগরে ঝোপের মধ্যে উদ্ধার ৩ মাসের শিশুকন্যা
এদিকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের আরও একটি দিক উঠে আসছে। কারণ, অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন, বাংলাদেশে অনেক সময় হিন্দুদের ‘ভারতের দালাল’ বলেও কটাক্ষ করা হয়। অথচ সেই হিন্দুরাই যখন চিকিৎসার জন্য বা আশ্রয়ের জন্য ভারত যেতে চান, তাঁদেরকে নানারকম হেনস্থার শিকার হতে হয়। অন্যদিকে যারা জনসভায় ভারতের বিরোধিতা করে, তাঁরা নির্বিঘ্নে ভারতে গিয়ে চিকিৎসা নিচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সারজিস আলমের পক্ষ থেকে কোনও রকম অনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। আর সোশ্যাল মিডিয়ার ওই পোস্টের সত্যতাও আমাদের পক্ষ থেকে যাচাই করা হয়নি। তাই আদৌ সারজিস আলমের বাবা ভারতে চিকিৎসার জন্য আসছেন, কি আসছেন না সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য আমাদের কাছে নেই।












