আনিষা চৌধুরী, কলকাতা: দীপাবলির আগে সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। পুজো শেষ হতেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) মোট ৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট কর্মীদের জন্য ১০ হাজার টাকা বকেয়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণায় কর্মীদের মাসিক বেতনের অঙ্ক বাড়ার পাশাপাশি পে রিভিশনের বকেয়া পাওয়ারও সুযোগ তৈরি হয়েছে। উৎসবের মরশুমে নেওয়া এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্মীদের অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
কী বলছে রাজ্য সরকার?
এই ঘোষণা হিমাচল প্রদেশ সরকারের। ২৩ অক্টোবর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু DA বৃদ্ধির কথা জানান। নতুন করে ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে আগের বকেয়া থাকা ১ শতাংশ যুক্ত হওয়ায় মোট বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৫ শতাংশ। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র হার ৪৫ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্ধিত ভাতা অক্টোবর মাসের বেতনের সঙ্গে যুক্ত করার কথা জানানো হয়েছে।
শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নয়, পে রিভিশনের বকেয়া মেটানোর ক্ষেত্রেও ঘোষণা করেছে রাজ্য সরকার। যেসব গ্রুপ ডি কর্মীর পে রিভিশনের পরও বকেয়া টাকা পাওনা রয়েছে, তাঁদের ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী, ২৩ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশ রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে। তবে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার থামবে আসানসোল ও ধানবাদে, রুট কী হবে?
প্রতিবেদন অনুযায়ী, বর্ধিত DA-সহ অর্থ দীপাবলির আগে নভেম্বর মাসে ছাড়ার কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখনও ধোঁয়াশায়। তাঁরা পরবর্তী DA বৃদ্ধির সরকারি ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন। ফলে রাজ্য সরকারি কর্মীদের জীবনে এই ঘোষণা উৎসবের মরশুমে স্বস্তি দিলেও, কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কোনও উপায় নেই।










