কিচ্ছু কেনে না দিল্লি, অথচ ভারত থেকে আমদানি বাড়িয়ে রেকর্ড গড়ল পাকিস্তান!

Published:

India Pakistan Import

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের (Pakistan) দিক থেকে মুখ পুরোপুরি মুখ ফিরিয়ে রেখেছে ভারত। খারাপ হয়েছে দু’দেশের সম্পর্ক। কিন্তু সেসবের মধ্যেও ভারত (India) থেকে গত তিন মাসে পাকিস্তানের আমদানির পরিমাণ বেড়েছে 68.9 শতাংশ। অন্যদিকে ভারত পাকিস্তান থেকে কিছুই আমদানি করেনি। এমনটাই দাবি করা হচ্ছে ডনের রিপোর্টে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের রিপোর্ট উল্লেখ করে পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত এমন তথ্য খানিকটা নাড়িয়ে দিয়েছে ইসলামাবাদদের বন্ধুদেরও!

ভারত থেকে আমদানি বাড়িয়েছে পাকিস্তান!

রিপোর্ট অনুযায়ী, 2026-27 আর্থিক বছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে 61.74 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। যেখানেই গতবছর এই আমদানি মূল্য ছিল 36.55 মিলিয়ন ডলারের। এদিকে রিপোর্ট এই দাবি করা হচ্ছে, আর্থিক বছরের প্রথমদিকেও পাকিস্তান থেকে কিছুই আমদানি করেনি নয়া দিল্লি। এ থেকে বলাই যায়, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি অনেকটাই বেড়েছে পশ্চিমের দেশের।

বলে রাখা প্রয়োজন, ভারত ছাড়াও প্রতিবেশী দেশ আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, ইরান, চিনের সাথেও পাকিস্তানের বাণিজ্য ঘাটতি লাফিয়ে বেড়েছে। পাকিস্তানের তরফে প্রকাশিত রিপোর্টেই বলা হচ্ছে, চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে উল্লিখিত দেশগুলির সাথে পশ্চিমের দেশের বাণিজ্য ঘাটতি 26.,60 শতাংশেরও বেশি বেড়ে 4.97 বিলিয়ন ডোলারে পৌঁছেছে। যেখানে গত বছর একই সময়ে এই বাণিজ্য ঘাটতি ছিল 3.94 বিলিয়ন ডলারের থেকেও কম।

অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশী ছন্দে ফিরতেই এবার টিম ইন্ডিয়ার মাথাব্যথার কারণ হবেন ইশান! যা বললেন শ্রীকান্ত

প্রসঙ্গত, একদিকে ভারত যেমন পাকিস্তান থেকে কিছুই আমদানি করছে না, ঠিক অনুরূপভাবে গত বছরের অক্টোবর থেকে আফগানিস্তানও পশ্চিমের দেশের কাছ থেকে কিছু কিনছে না। যার ফলে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি। যদি হিসেব করা যায় সে ক্ষেত্রে সার্বিকভাবে চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে পাকিস্তানের রপ্তানির পরিমাণ কমে 944.24 ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

আরওIndiaPakistan
google button