ফুঁসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, হাওড়া সহ একাধিক রুটের ৫৩টি ট্রেন বাতিল করল রেল

Published:

সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab) সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ঘূর্ণিঝড় এখন এটি আরও হিংস্র রূপ ধারণ করেছে এবং এর রূপান্তর অত্যন্ত তীব্র। ঘূর্ণিঝড়টি ২৮শে অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের ইয়ানাম উপকূলে আঘাত হানতে পারে। ঝড়টি যখন উপকূলে আঘাত হানবে, তখন হাওয়ার গতিবেগ ১১৫ থেকে ১২৫ কিমি/ঘণ্টা হবে বলে আশা করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে দমকা হাওয়ার গতিবেগ ১৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে এক ধাক্কায় রেলের তরফে ৫৩টি ট্রেন বাতিল (Train Cancelled) করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বাতিল ৫৩টি ট্রেন

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য হুমকির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ  ২৮ অক্টোবর অবধি ৫৩টি ট্রেন বাতিল করেছে। এর ফলে অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি প্রধান রেলপথে প্রভাব পড়েছে। বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, মছিলিপত্তনম, নরসপুর, ভীমাভারম, কাকিনাদা বন্দর, গুন্টুর এবং বিশাখাপত্তনমকে সংযোগকারী বেশ কয়েকটি ট্রেনও রয়েছে। রেলওয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে কিছু পরিষেবা আজ ২৭ অক্টোবর তো রয়েছেই, এরপর আগামীকাল ২৮ অক্টোবর অর্থাৎ দুই দিনই স্থগিত থাকবে, আবার কিছু ট্রেন শুধু একদিনের জন্য বাতিল করা হবে।

আরও পড়ুনঃ “যেখানে ইচ্ছা বসব” টিকিট না কেটেই এসি কোচে টিটিই-কে ধমক মহিলার, ভাইরাল ভিডিও

শুধু তাই নয়, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর কারণে, ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আরও বেশ কিছু ট্রেন পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ থাকবে। তালিকায় রয়েছে বাংলার ট্রেনও। ইস্ট কোস্ট রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস এবং ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস।

কোথায় আছে ঘূর্ণিঝড়টি?

IMD -র তরফে শেয়ার করা রেকর্ড অনুযায়ী, খুব শক্তিশালী ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়েছে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। মনে করা হচ্ছে যে, ২৮ অক্টোবর সকাল নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূল অতিক্রম করবে, ইয়ানামের কাছে, বাপাটলা ও বিশাখাপত্তনমের মধ্যে।হাওয়ার গতি সম্ভবত ১১৫–১২৫ কিমি/ঘন্টা পৌঁছাবে, এবং ঝোড়ো হাওয়ার স্পিড হতে পারে ১৪০ কিমি/ঘন্টা পর্যন্ত। ন্ধ্রপ্রদেশ উপকূল এবং দক্ষিণ ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

google button