সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১৬ জুন সূর্য মিথুন রাশিতে গোচর করবে। আর তখন ভগবান বুদ্ধ স্বয়ং নিজে সূর্যকে স্বাগত জানাবেন। যার ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ (Budhaditya Yoga)। আর বুধ তার নিজের রাশি মিথুনে থাকার কারণে ভদ্র রাজযোগও তৈরি হচ্ছে। যার কারণে মিথুন, কন্যা সহ বেশ কিছু রাশি সবদিক থেকে উন্নতি পাবে। এমনকি পরিবার, কর্মজীবন, আর্থিক বিষয়, সব দিকে ভালো ফলাফল আসবে। কোন কোন রাশি তা জানতে হলে পড়ুন অবশ্যই প্রতিবেদনটি।
মিথুন রাশি
সূর্য মিথুন রাশির লগ্নেই গোচর করছে। এদিকে ইতিমধ্যে বুধ সেখানে অবস্থান করছে। যার ফলে সূর্য এবং বুধের এই সংযোগে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আর এই যোগে মিথুন রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দানের ক্ষমতা আরও বাড়বে। যে কোনও বিষয় ফলপ্রসু হবে। পরিবারে আপনার সম্মান বাড়বে আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন লাভ করবেন। সরকারি খাতে কর্মকর্তাদের জন্য সময়টা বিশেষ অনুকূল যাবে।
সিংহ রাশি
সূর্য এই রাশির একাদশ লাভজনক ঘরে গোচর করবে, যা থেকে এই রাশির জাতক জাতিকারা পুরোপুরি লাভবান হবে। কর্মক্ষেত্রে অতীতের কাজের ভালো ফলাফল পাবেন। সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আয়ের নতুন উৎসগুলি প্রকাশ পাবে। পাশাপাশি নেটওয়ার্ক কিংবা বন্ধুদের মাধ্যমে ব্যবসায় গুরুত্বপূর্ণ সুযোগ খুঁজে পেতে পারেন, যা আপনার আয় বাড়াবে এবং প্রতিপত্তি বৃদ্ধি করবে।
কন্যা রাশি
সূর্য কন্যা রাশির দশম ঘরে অবস্থান করছে। এর ফলে কাজ, ব্যবসা, সামাজিক জীবন, কর্মজীবনে সবদিক থেকে সুবিধা আসবে। এমনকি আপনি কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ পাবেন। আর সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। সরকারি কাজে লাভের যোগ রয়েছে, এবং বিশেষ কিছু অর্জন করতে পারবেন। সবথেকে বড় ব্যাপার, যারা চাকরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ।
তুলা রাশি
সূর্য এই রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে গোচর করবে। এই সময়টা এই রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ উপকারে আসবে। ভাগ্যের সহায়তার কারণে ভালো উন্নতি পাবেন। আর দীর্ঘ বা ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যেগুলি সফল হবে। বাবা কিংবা কোনও পিতৃতুল্য ব্যক্তির কাছ থেকে নির্দেশনা পাবেন। বিদেশে যারা কর্মরত, তাদের সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ডের T20, টেস্ট ও ওয়ানডে সিরিজের ঘোষণা, দেখুন সূচি
ধনু রাশি
সূর্য ধনু রাশির সপ্তম ঘরে অবস্থান করছে। আর এই গোচর আপনার জন্য অনুকূলেই থাকবে। ভাগ্য সাহায্য করবে এবং কর্মক্ষেত্র সমস্ত বাঁধা দূর হয়ে যাবে। এই সময়টা আপনার বিবাহিত জীবনে অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। দাম্পত্য জীবন আরও মধুর হবে এবং জীবনসঙ্গীর সাথে সুন্দর কথাবার্তা বলতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জন করতে পারবেন।










