বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই এবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল (India Vs New Zealand)। শোনা যাচ্ছে, কিউই ভূমিতে তিন সংস্করণ মিলিয়ে 40 দিনের সফরে মোট 12টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের মাটিতে এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় সফর। এই আসরেই উপস্থিত থাকবেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা প্লেয়াররা। তবে জানা গিয়েছে, 12 ম্যাচের মধ্যে মাত্র পাঁচ ম্যাচেই মাঠে পাওয়া যাবে তারকা প্লেয়ারদের। সেই মর্মে, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এক নজরে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেট সফর
চিরকালই ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটীয় সম্পর্ক দারুণ। আর সেই সম্পর্কের শতবর্ষ উপলক্ষ্যে এই বৃহৎ সিরিজ আয়োজন করতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী 22 অক্টোবর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। বিদেশের মাটিতে গিয়ে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
তবে এই দুই দলের এই সিরিজ শুরু হবে প্রথমে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ওয়ানডে এবং সবশেষে টেস্ট দিয়ে গোটা সফরে দাড়ি টানবে দুই দল। জানা গিয়েছে, নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি টেস্ট গড়াবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।
অবশ্যই পড়ুন: শহরে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি! বদলাচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের তারিখ, জানালেন মন্ত্রী দিলীপ
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত পূর্ণাঙ্গসূচি অনুযায়ী, 22 অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, 24 অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, 27 অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি এবং সবশেষে 30 অক্টোবর ও 1 নভেম্বর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ভারত, নিউজিল্যান্ড। এরপর 4 নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
ভারত বনাম নিউজিল্যান্ডের এই 5 ম্যাচের আকর্ষণীয় ওয়ানডে সিরিজ চলবে 15 নভেম্বর পর্যন্ত। এই সিরিজ শেষ হয়ে গেলেই লাল বলের ক্রিকেটের ফিরবে দুই দেশ। পরিচিত প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে 19 নভেম্বর ওয়েলিংটনে মাঠে নামবে ভারতীয় দল। এই টেস্ট চলবে 13 তারিখ পর্যন্ত। এরপর সবশেষে 27 নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট। ভেন্যু ক্রাইস্টচার্চ










