বিনিয়োগ করার প্ল্যান? এই ৩ শেয়ার ভাগ্য বদলে দিতে পারে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) যেভাবে উত্থান পতন লেগেই রয়েছে তাতে নতুন করে কোনও শেয়ার বা স্টকে বিনিয়োগ করতে একপ্রকার ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। তবে ভরসা বাড়িয়েছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তাঁদের দাবি, খুব শীঘ্রই বেশ কিছু শেয়ারের দাম বাড়তে পারে (Best Stock For Invest)। সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় সংস্থার শেয়ার। মূলত বিশেষজ্ঞদের বেছে নেওয়া সেই তালিকা থেকেই তিনটি শেয়ার আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন তিনটি শেয়ারের দাম আগামী দিনে বাড়তে চলেছে।

এই তিন শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে!

RVNL

ভারতীয় রেলের সহযোগী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড গোটা দেশজুড়ে রেলের একাধিক কাজের দায়িত্বে রয়েছে। সম্প্রতি এই সংস্থা 903 কোটি টাকার একটি বড় লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে। এমনিতেও সারা বছর জুড়ে নতুন নতুন অর্ডার পেয়ে থাকে এই সংস্থা। বিশেষজ্ঞ মহলের দাবি আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে মোটা টাকা আয় হতে পারে বিনিয়োগকারীদের। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে এই সংস্থার একটি শেয়ারের দাম 212 টাকা 49 পয়সা। মনে করা হচ্ছে, আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই এই শেয়ারের দাম বাড়তে পারে।

মাজগাঁও ডক শিপবিল্ডার্স

ভারতের জাহাজ প্রস্তুতকারক জনপ্রিয় সংস্থা মাজগাঁও ডক সম্প্রতি মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে 100 কোটি টাকারও বেশি অঙ্কের একটি অর্ডার পেয়েছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ভবিষ্যতে এই সংস্থার শেয়ার থেকে বিপুল রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। আজকের দিনে দাড়িয়ে এই কোম্পানির শেয়ারের দাম 2,484 টাকা।

আরও পড়ুন: সরকারি চাকরি পাবেন ঝাড়ুদার, সাফাই কর্মীরা! মিলবে মোটা বেতন, সিদ্ধান্ত রাজ্য সরকারের

টাটা মোটরস

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের ওঠা পড়ার মাঝে খানিকটা নিম্নগামী টাটা মোটরসের শেয়ারের দাম। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই ব্যর্থতা কাটিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াবে এই সংস্থার শেয়ার। বর্তমানে টাটার মালিকানাধীন এই কোম্পানির একটি শেয়ারের দাম 457 টাকা 50 পয়সা। তবে আশা করা যায়, সোমবার থেকেই এই শেয়ারের দামে বদল আসবে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)