বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঝাড়ুদার থেকে শুরু করে সাফাই কর্মীদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government Job)। বিভিন্ন পৌর এলাকায় নিযুক্ত সাফাই কর্মীরা এবার সরকারি চাকরির সুবিধা পাবেন। জানা যাচ্ছে, আর্থিক দিক থেকে সাফাই কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পাকাপাকিভাবে সরকারি চাকুরীজীবী হিসেবে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে সরকারি চাকুরীজীবীদের মতোই বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার (State Government)। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই কর্মীদের সরকারি চাকরির মতো বেতনের পাশাপাশি মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রতিমাসে মোটা বেতন সহ একাধিক সুবিধা
বর্তমানে হরিয়ানার বিভিন্ন শহরের পৌরসভাগুলির তালিকা অনুযায়ী, স্থায়ীভাবে 13 হাজার 93 জন সাফাই কর্মী কাজ করছেন। বর্তমানে তাঁরা মাসে 20,590 টাকা করে বেতন পেয়ে থাকেন। তবে হরিয়ানা সরকার এইসব কর্মীদের হরিয়ানা চুক্তিভিত্তিক কর্মচারী আইন 2024 এর আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হরিয়ানার 13 হাজারেরও বেশি সাফাই কর্মী পুরোপুরি সরকারি চাকুরীজীবীদের মতো বেতন সহ অন্যান্য একাধিক সুবিধা পাবেন।
হরিয়ানা সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী, 60 বছর পর্যন্ত নির্বিঘ্নে চাকরি করতে পারবেন সাফাই কর্মীরা। এছাড়াও এই সাফাই কর্মীদের কাজের ঝুঁকির কথা বিবেচনা করে তাঁদের প্রত্যেক মাসে 2,000 টাকা করে রিস্ক অ্যালয়েন্স বা ঝুঁকি ভাতা দেওয়া হবে হরিয়ানা সরকারের তরফে। এছাড়াও 2024 সালের আইন অনুযায়ী, এই কর্মীরা অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত 15 শতাংশ সুযোগ সুবিধা পাবেন।
Haryana CMO- “Chief Minister Nayab Singh Saini has announced measures to provide job security to sanitation workers employed on the municipal roll. At present, 13,093 municipal-roll sanitation workers are working in urban local bodies and are being paid ₹20,590 per month. The…
— ANI (@ANI) September 5, 2026
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীকে শিক্ষা দিলেন বাংলার অভিমন্যু, দেখালেন ব্যাটিং কাকে বলে
এখানেই শেষ নয়, হরিয়ানা সরকার বলছে যেসব সাফাই কর্মীরা একটানা 10 বছর কাজ করবেন বা নিজের কর্মজীবন অতিবাহিত করবেন তাঁদের মাসিক বেতন বেড়ে হবে 25,560 টাকা। অর্থাৎ এক ধাক্কায় এই কর্মীদের বেতন প্রায় 5,000 টাকা বাড়িয়ে দেবে হরিয়ানার সরকার। সরকারের এই নতুন সিদ্ধান্তে আনন্দে আত্মহারা সে রাজ্যের 13 হাজারেরও বেশি সাফাই কর্মী। যদিও আগামী দিনে এই সংখ্যাটা বাড়ানো হতে পারে।










