বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফিতে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) একপ্রকার শিক্ষা দিলেন বাংলার ছেলে অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। এর আগে দিলীপ ট্রফির অভিষেক ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে মাত্র 8 রান করেছিলেন বৈভব। সেই আসরে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন বাংলার ছেলে সুদীপ কুমার ঘরামী। করেছিলেন সেঞ্চুরি। এবার দিলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বৈভব 44 রানে আউট হয়ে গেলেও বড় ইনিংস খেলে বিহারের কিশোরকে ক্রিকেট বোঝালেন বাংলার অভিমন্যু।
ফাইনালে দাপট দেখালেন অভিমন্যু
দিলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল। সেই আসরে সহ অধিনায়ক বৈভব সূর্যবংশী যে একেবারে খারাপ ব্যাটিং করেছেন তেমনটা নয়। 5টি চার এবং একটি ছয় মেরে 44 রান করেছিলেন বিহারের ভূমিপুত্র। তবে হাফ সেঞ্চুরি টুকু করতে পারেননি তিনি। এদিকে বৈভবের সাথেই ওপেনিং করতে নেমে দক্ষিণাঞ্চলকে যোগ্য জবাব দিয়েছেন বাংলা ক্রিকেট দলের হয়ে খেলা অভিমন্যু।
এদিন, বৈভব সূর্যবংশীর সাথে ওপেনিং করতে গিয়ে ব্যাট হাতে একেবারে ঝড় তোলেন বাংলার অভিমন্যু। জন্মসূত্রে বাঙালি না হলেও নিজের ঘরোয়া ক্রিকেট জীবনে বাংলার জন্য বড় অবদান রেখেছেন তিনি। সেই প্লেয়ারই দক্ষিণাঞ্চলের বোলারদের পিটিয়ে 10টি চার ও একটি ছয় মেরে 72 রানের অনবদ্য ইনিংস খেলেছেন। বৈভবের মতো ক্রিকেটার যেখানে 50 রানও করতে পারেননি সেই পর্বে দাঁড়িয়ে ব্যাট হাতে ক্ষমতা জাহির করেছেন অভিমন্যু।
আরও পড়ুন: বাজেয়াপ্ত করা হল পাকিস্তানের ক্রিকেটারদের স্মার্টফোন, বড় খবর
ভারতীয় ক্রিকেটারের দিলীপ ট্রফির ফাইনালের ইনিংস দেখে অনেকেই বলছেন, বৈভব সূর্যবংশীকে ব্যাট হাতে একপ্রকার ক্রিকেটের পাঠ শেখালেন বাংলার অভিমন্যু। বুঝিয়ে দিলেন, তিনিও ব্যাট হাতে কতটা শক্তিশালী। এমনিতেও এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে অগাধ আশা রয়েছে ভক্তদের। তাঁদের একাংশের দাবি, বৈভবের মতোই একদিন ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাবেন অভিমন্যু।










