বাজেয়াপ্ত করা হল পাকিস্তানের ক্রিকেটারদের স্মার্টফোন, বড় খবর

Published:

Pak Team Smartphone

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলে ক্রিকেটে বেহাল অবস্থা পাকিস্তানের (Pakistan)। সাম্প্রতিক সময়ে একের পর এক আসরে হেরে পুরো নাক কাটা গিয়েছে পশ্চিমের দেশের! সদ্য ইংল্যান্ডের কাছে পরপর দুটি টেস্টে বাজেভাবে হেরেছে পাক বাহিনী। আর সেই পরাজয়ের পরই একসাথে 7 ক্রিকেটের সহ কোচেদের দল থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। আর সেই ম্যাচের আগেই পাকিস্তানের ক্রিকেটারদের স্মার্টফোন (Smartphone) বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিল PCB।

বাজেয়াপ্ত করা হল পাকিস্তানের প্লেয়ারদের স্মার্টফোন

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় অর্থাৎ এজবাস্টন টেস্টের জন্য ঘোষিত পাকিস্তান দলের প্রত্যেক সদস্যের স্মার্টফোন বাজেয়াপ্ত করে নিয়েছে পাক বোর্ড। শুধু তাই নয়, পাকিস্তানের প্লেয়ারদের সাথে থাকা সমস্ত ধরনের ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। জানা যাচ্ছে, তৃতীয় টেস্ট শেষ হলে তবেই নিজেদের স্মার্টফোন সহ ইলেকট্রিক গেজেট হাতে পাবেন তাঁরা।

ঠিক কোন কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন পদক্ষেপ নিল তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি আসেনি। তবে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, কিছু ব্যক্তিগত তদন্তের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমের দেশের ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় তথ্য ফাঁস, খেলোয়াড়দের আচরণ এবং দলের অভ্যন্তরীণ অশান্তি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। দলের ভেতরের খবর যাতে ফাঁস না হয় সেটা নিশ্চিত করতে চাইছে বোর্ড। আর ঠিক সে কারণেই এমন কঠোর পদক্ষেপ নিল PCB।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: “এশিয়া কাপে আমরাই সেরা” ভারতের কাছে বাজেভাবে হেরেও দাবি পাকিস্তানের

উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে পরপর দুটি টেস্টে বাজেভাবে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তৎক্ষণাৎ বড় সিদ্ধান্ত নেয়। প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে তড়িঘড়ি বরখাস্ত করে PCB। তাঁদের জায়গায় দায়িত্ব দেওয়া হয় কোচ মাইক হেসেন ও অ্যাশলি নফকেকে। এছাড়াও মোহম্মদ রিজওয়ান সহ 7 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে পাকিস্তানের ফেরত পাঠানো হয়েছে।