“এশিয়া কাপে আমরাই সেরা” ভারতের কাছে বাজেভাবে হেরেও দাবি পাকিস্তানের

Published:

Pak Team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেয়েদের ক্রিকেটেও আধিপত্য ভারতের (Team India)। রবিবার, এশিয়া কাপের নবম ম্যাচে পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া (India Vs Pakistan)। আর সেই আসরে পাক বাহিনীকে একেবারে গুঁড়িয়ে রেখে দিয়েছিলেন হরমনপ্রীত কৌরেরা। টস জিতে গতকাল প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তবে ভারতের বোলারদের সামনে দাঁড়িয়ে 55 রানে অলআউট হয়ে যায় পশ্চিমের দেশ। ফলে জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল 56 রান। খুব সহজেই সেই লক্ষ্য পূরণ করে 7 উইকেটে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। তবে এই লজ্জার পরাজয়ের পরেও পাকিস্তান দলের মেন্টর ওয়াহাব রিয়াজ বলেছেন, তাঁদের দলই সেরা।

ভারতের কাছে হেরেও নিজেদের সেরা বলছে পাকিস্তান

শনিবারের ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল ভারত। বিশেষ করে ভারতীয় বোলারদের দাপটে একেবারে ধুলোয় মিশে গিয়েছিল পাকিস্তানের দম্ভ! 55 রানে অলআউট হয়ে যাওয়ার পর পাক বাহিনী ধরেই নিয়েছিল তারা হারতে চলেছে। শেষ পর্যন্ত সেটাই হয়। 7 রানের বড় ব্যবধানে ভারত জয় নিশ্চিত করলেও নিজেদের ভুল স্বীকার করছে না পাকিস্তান! ম্যাচ পরবর্তী এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা মহিলা দলের মেন্টর ওয়াহাব রিয়াজ এক বিতর্কিত মন্তব্য করেন।

এদিন ওই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার একেবারে আত্মবিশ্বাসী হয়ে বলেন, “আমি মনে করি আমাদের দলের অনেক সম্ভাবনা রয়েছে। দলের মেয়েদের শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের পরের ম্যাচ হংকং এর বিরুদ্ধে।” এরপরই রিয়াজ জানান, “ভারতের বিপক্ষে ঠিক কোন ভুল করেছিলাম সেটা নিয়ে আমরা ফিরে গিয়ে আলোচনা করব। একই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করব। কিন্তু আমি এখনও বিশ্বাস করি এশিয়া কাপে শিরোপা জেতার জন্য পাকিস্তানই সেরা দল। কারণ এখানকার পরিস্থিতি পুরোপুরি আমাদের অনুকূলে রয়েছে।”

 

আরও পড়ুন: হায় কপাল! পাকিস্তানকে ৫৫ রানে ধসিয়ে দিল ভারত, টিম ইন্ডিয়ার লক্ষ্য ৫৬

ভারতের কাছে লজ্জার পরাজয়ের পরেও পাকিস্তান দলের মেন্টরের এমন মন্তব্য শোনার পর কার্যত হেসে গড়াগড়ি খাচ্ছেন ক্রিকেট ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও পড়েছে হাসির রোল। কেউ কেউ আবার লিখছেন, “হারতে হারতে পাকিস্তানের এখন হারের অভ্যাস হয়ে গিয়েছে। ওরা পেছনের দিক থেকে সেরা!” কেউ বলছেন, “ভারতের কাছে পাকিস্তান হারবে এটাই তো স্বাভাবিক।” সব মিলিয়ে, ভারত বনাম পাকিস্তানের গতকালের ম্যাচ ঘিরে এখনও চলছে চর্চা।

আরও Asia Cup India Pakistan