বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলাদের এশিয়া কাপের নবম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। সেই আসরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক দল। তবে মাঠে নেমে বেশিক্ষণ সময় নষ্ট করতে হলো না ফাতিমা সানার দলকে। মাত্র 55 রানেই পাক বাহিনীকে গুটিয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। আসলে শনিবার বল হাতে দাপট দেখিয়েছেন ভারতের বোলাররা। তাঁদের দৌলতেই তিন অঙ্কের গন্ডি ছোঁয়া হল না পাকিস্তানের।
ভারতের বোলিং গুঁড়িয়ে দিল পাকিস্তানকে
এদিন, ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে নিজেদের সর্বস্ব দিয়ে লড়ার চেষ্টা করেছিলেন পাকিস্তানের মেয়েরা। তবে ইনিংসের একেবারে প্রথম থেকেই টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ প্রতিপক্ষকে এতটাই চেপে রেখেছিল যে, রান তোলা তো দূর বরং উইকেট হারানোর ভয়ে প্রহর গুনতে হচ্ছিল পাকিস্তানের ব্যাটসম্যানদের। ম্যাচের একেবারে শুরুতেই যথাক্রমে 13 ও 14 রানে উইকেট যায় পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলী এবং শাওয়াল জুলফিকারের। এক প্রকার সেখানেই দুমড়ে মুছড়ে গিয়েছিল পাকিস্তান বাহিনী।
দুই ওপেনার আউট হওয়ার পর পাকিস্তানকে নাজেহাল করে রেখে দিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার বোলারদের সংঘবদ্ধ প্রচেষ্টায় উইকেট গিয়েছে একের পর এক পাকিস্তানি প্লেয়ারের। প্রথম দুই ব্যাটসম্যান উইকেট হারিয়ে সাজঘরে ফিরে যাওয়ার পর আর কোনও প্লেয়ার 10 রানের গন্ডি পর্যন্ত টপকাতে পারেনি। এক কথায়, ভারতীয় বোলারদের পেশির জোরের কাছে মাথা নত করতে হয়েছে পাকিস্তানকে। তাতেই 55 রানে অলআউট হয়ে নাক কাটা গিয়েছে প্রতিবেশীর!
আরও পড়ুন: কয়লা নেই ৫০ শতাংশও, চলবে আর মাত্র ৯ দিন, বড়সড় বিদ্যুৎ সংকটের মুখে ভারত!
প্রসঙ্গত, এদিন পাকিস্তানের ঘর ভাঙতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন টিম ইন্ডিয়ার প্রত্যেক বোলার। তবে দুজন বাদে সাফল্য পেয়েছেন বাকিরা। আজ ক্রান্তি গৌড় এবং নন্দিনী শর্মা ছাড়া বাকি প্রত্যেককেই উইকেট পেয়েছেন। বিশেষত, শ্রী চারানি এবং প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট তুলে পাকিস্তানের বড় রান গড়ার স্বপ্নে জল ঢেলে দিয়েছেন। প্রতিপক্ষের এমন দুর্দশার পর এখন ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে 56 রান।










