বিক্রম ব্যানার্জী, কলকাতা: কয়লা নিয়ে কার্যত বড়সড় সংকটের মুখে ভারত (Coal Crisis)! মূলত একটানা বৃষ্টিপাত, বিদ্যুতের (Electricity) ক্রমবর্ধমান চাহিদা এবং সরবরাহ ঘাটতির কারণে দেশজুড়ে কয়লা সংকট দেখা দিয়েছে। গত 2 সেপ্টেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী, ভারতের 50টি তাপবিদ্যুৎ কেন্দ্রে অর্ধেকেরও কম কয়লা মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিমাণ কয়লা দিয়ে আর মাত্র নয় দিন চালানো সম্ভব হবে। তাতে শেষ পর্যন্ত ব্যাহত হতে পারে গোটা দেশের বিদ্যুৎ পরিষেবা। এমতাবস্থায়, মাথায় এক প্রকার হাত পড়ে গিয়েছে দেশবাসীর!
বিদ্যুৎ সংকট দেখা দেবে ভারতে?
সাধারণত, গোটা দেশে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে অন্তত 19 দিন চলবে এমন কয়লার মজুদ থাকা প্রয়োজন। কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের 50টি বিদ্যুৎকেন্দ্র 224 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তবে গত 2 সেপ্টেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী, ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে 28.2 মিলিয়ন টন কয়লা রয়েছে। যেখানে স্বাভাবিকভাবে থাকা উচিত 58.7 মিলিয়ন টন। এর অর্থ দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে এই মুহূর্তে মাত্র 48 শতাংশ কয়লা মজুদ রয়েছে। অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে থাকা কয়লার পরিমাণ 50 শতাংশের থেকেও কম।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের 50টি তাপবিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ কয়লা এই মুহূর্তে মজুদ রয়েছে তা দিয়ে 85 শতাংশ লোড ফ্যাক্টর নিয়ে প্রায় 9 দিন চলতে পারে। কিন্তু তারপর কী হবে? আপাতত এই প্রশ্নেই আটকে গিয়েছেন বিজ্ঞানীরা। কারণ বর্তমানে যেভাবে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে তাতে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা একপ্রকার অসম্ভব হয়ে পড়বে। এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক।
INDIA’S POWER PLANTS ON COAL ALERT
9 days of coal. 50 critical plants. The margin for error is shrinking fast.
Coal inventories at thermal power plants across India have fallen to just 48% of the prescribed requirement, according to Central Electricity Authority data.
50 power… pic.twitter.com/PUGeNEnhtb
— Raj anand (@Rajanand7654) September 5, 2026
আরও পড়ুন: দুর্গাপুজোর ভিডিও বানিয়ে প্রচার করলেই মিলবে মোটা টাকা! সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
নরেন্দ্র মোদি সরকারের কয়লা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 50টি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 45টিই দেশীয় কয়লার উপর নির্ভরশীল। এছাড়া বাকি 4টি আমদানিকৃত কয়লা এবং একটি কয়লা ধোয়া বর্জ্যের উপর নির্ভরশীল। এ নিয়ে কয়লা মন্ত্রকের একজন আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কয়লার মজুদ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্র। তবে ওই আধিকারি এও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ সরবরাহের বিকল্পও খুঁজেছে! এদিকে শোনা যাচ্ছে, কয়লার ঘাটতির কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে আপাতত রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।










