বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসটা শেষ হলেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja 2026)। আর সেই দুর্গোৎসব উপলক্ষ্যে পালাবদলের বাংলায় এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার (Government Of West Bengal)! দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি বিদেশের মাটিতেও পশ্চিমবঙ্গের দুর্গাপুজো নিয়ে কৌতুহল রয়েছে। আর সেই কৌতুহলকে কাজে লাগিয়েই এবার এই দুর্গোৎসবকে অন্যতম বৃহৎ পর্যটন ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য। সেই মর্মে, বাংলার পুজো প্রচারের জন্য কমপক্ষে 2,600 ইন্সুরেন্সের বা কনটেন্ট ক্রিয়েটর নিয়োগ করা হবে। তবে সে ক্ষেত্রে শর্ত রাখতে পারে রাজ্য সরকার।
দুর্গাপুজোর ভিডিও বানালেই হবে আয়?
আগেই বাংলার দুর্গা পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে দিয়েছে ইউনেসকো। এবার বাংলার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজ্য সরকার বাঙালির প্রাণীর উৎসবকে বিদেশেও প্রচার করতে চাইছে। সেই মর্মে, ‘বিশ্বজুড়ে বাঙালির আবেগ দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট 2026’ প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে, এই বিশেষ কর্মসূচির অধীনে বিদেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরা হবে বাংলার পুজোকে। দুবাইয়ের বুর্জ খালিফা থেকে শুরু করে লন্ডন, জাপান, নিউইয়র্কের টাইমস স্কোয়ার সহ সিডনি বিমানবন্দরের মতো জায়গা গুলিতে প্রচার করা হতে পারে বাংলার পুজো।
মূলত সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কলকাতা সহ গোটা বাংলার পুজোকে প্রচার করার চিন্তাভাবনা করছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা আনায়ন, পুজোর মুহূর্ত রাজ্য বাসীর প্যান্ডেল হপিং, দুর্গাপুজাকে কেন্দ্র করে বিভিন্ন থিম, আলোকসজ্জা সবটাই প্রচার করা হবে বিদেশে। শোনা যাচ্ছে, অন্তত 10 দেশের 25 বা তারও বেশি বাঙালি সংগঠনকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।
শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলার পুজোকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে 2,600 বা তারও বেশি কনটেন্ট ক্রিয়েটর নিয়োগ করা হতে পারে। তবে শর্ত হল, এইসব কনটেন্ট ক্রিয়েটারদের ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হতে হবে 10 লাক। জানা যাচ্ছে, ভ্রমণ থেকে শুরু করে পর্যটন, সংস্কৃতি, ঐতিহ্য সহ নানান দিক নিয়ে কাজ করা 60 শতাংশ ভ্লগার বা কনটেন্ট ক্রিকেটারকে নিয়োগ করা হবে। এছাড়া বাকি 40 শতাংশ কনটেন্ট ক্রিকেটার নেওয়া হবে ফ্যাশন, ফটোগ্রাফি, লাইফ স্টাইল বিট থেকে। এক্ষেত্রে বিশেষ করে প্রবাসী বাঙালি কনটেন্ট ক্রিকেটাররা অগ্রাধিকার পাবেন।
View this post on Instagram
আরও পড়ুন: “এটাই ভবিষ্যতের দল, প্রস্তুত থাকুন” ব্রাজিল ম্যাচের আগেই হুঙ্কার ভারতের প্রধান কোচের
সরকারের লক্ষ্য, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া মিলিয়ে অন্তত 200 কোটি ভিউ এবং প্রমোশন যাতে হয় সেটা নিশ্চিত করা। শোনা যাচ্ছে এক্ষেত্রে সংবাদ মাধ্যমের একাংশকেও দায়িত্ব দেওয়া হতে পারে। আপাতত সরকারি সূত্র মারফত যা খবর, এই কাজের জন্য যেসব কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের নিয়োগ করা হবে তাঁরা খুব স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর ভিডিও করে তা প্রচার করার জন্য সরকারের তরফে নির্দিষ্ট পরিমাণে বেতন বা অর্থ পাবেন।










