“এটাই ভবিষ্যতের দল, প্রস্তুত থাকুন” ব্রাজিল ম্যাচের আগেই হুঙ্কার ভারতের প্রধান কোচের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর ভারতে ফুটবলের মহোৎসব (Indian Football)। ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে তিন দাপুটে দল পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল (India National Football Team)। সেই মতোই, প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil)। ইতিমধ্যেই তিন দেশের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এমতাবস্থায়, এক ক্রীড়া সংবাদমাধ্যম রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দল নিয়ে বড় মন্তব্য করলেন প্রধান কোচ খালিদ জামিল।

পানামা, ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের আগেই হুঙ্কার খালিদ জামিলের!

ফুটবলের এক অচেনা পর্বে প্রবেশ করতে চলেছে ভারত। আন্তর্জাতিক ফুটবলের অত্যন্ত শক্তিশালী তিন দলের বিরুদ্ধে লড়াই হবে চোখে চোখ রেখে। সেই মতোই পরিকল্পনা তৈরি করছে টিম ইন্ডিয়া। আগামী 26 সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ভারতীয় দল। এরপর 3 অক্টোবর ব্রাজিল এবং 6 অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। আর সেই আসরের আগেই বড় মন্তব্য করলেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ।

আনোয়ার আলিদের হেডস্যার বললেন, “আসন্ন ম্যাচগুলো দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সিদ্ধান্তই নেওয়া হয়েছে সেটা ভালর জন্যই নেওয়া হয়েছে। আমরা চাই প্লেয়াররা আরও নিজেদের উন্নত করুক। প্রতিপক্ষ যত কঠিন হবে, শেখার সুযোগ তত বেশি। ব্রাজিল বিশ্বের সেরা 10 টি দলের মধ্যে একটি। উরুগুয়ে বিশ্বকাপ জয়ী দল। পানামাও একটি দুর্দান্ত টিম। এই ম্যাচগুলো আমাদের জন্য সত্যিই কাজের হবে।”

আরও পড়ুন: KKR-এই যোগ দেবেন রাহুল! নাইটদের সাথে যোগযোগ করলেন কে এলের ম্যানেজার

ব্রাজিল সহ বাকি দল গুলির বিরুদ্ধে ম্যাচের আগে কি সেরা দল বেছে নিলেন? সেটাও কি ভবিষ্যতের কথা চিন্তা করে? এমন প্রশ্নের উত্তরে খালিদ জামিল একেবারে আত্মবিশ্বাসী সুরে বলেন, “অবশ্যই। এটা আমাদের ভবিষ্যতের দল। আমাদের হাতে থাকার সেরা প্লেয়ারদেরই আমরা বেছে নিয়েছি। এটা সবার জন্য একটা বড় বার্তা। প্রত্যেককে প্রস্তুত থাকুন। এমনটা ভাবলে চলবে না যে, ভাল পারফর্ম না করলেও এই দলে পরিবর্তন আসবে না। দল থেকে বাদ দেওয়া হবে না! এমনটা ভাবার দরকার নেই। যাঁকে আমি পরে উপযুক্ত মনে করব তাঁকেই বেছে নেব।” এক কথায় বলাই যায়, তিন দুর্ধর্ষ দলের বিরুদ্ধে মাঠে নামার আগে একপ্রকার হুঙ্কার দিলেন জামিল।