বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দিতে পারেন কে এল রাহুল (KL Rahul)! সম্প্রতি এমন জল্পনা বেড়েছিল ক্রিকেট মহলে। যদিও মাঝে সেই জল্পনা থিতিয়ে গেলেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছে রাহুলের নাইট শিবিরে আসার খবর! এবার শোনা যাচ্ছে, খোদ ভারতীয় তারকার ম্যানেজার নাকি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সাথে সরাসরি যোগাযোগ করেছেন। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থ চলে আসায় সেভাবে উইকেটকিপিং করার সুযোগ পাচ্ছেন না রাহুল। মূলত সে কারণেই নাকি KKR এ যোগ দিতে পারেন এই খেলোয়াড়!
KKR এই যোগ দেবেন রাহুল?
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একেবারেই ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্স বাহিনীর। বিশেষ করে প্লেয়ারদের চোট সমস্যা সহ নানান বিষয় নিয়ে একেবারে ঘেটে গিয়েছিল নাইট শিবির। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে। ফলে এই মুহূর্তে অধিনায়ক প্রয়োজন কলকাতার। আর সেই শূন্যস্থান ভরাট করতে পারেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে এল রাহুল।
কয়েকটি সূত্র বলছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই নাকি রাহুলের ম্যানেজার নিজে থেকে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেছিলেন। রাহুলকে নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘ কথাবার্তা হয়েছে। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস দলে উইকেট কিপিং করার সেভাবে সুযোগ পাচ্ছেন না রাহুল। তার অন্যতম কারণ পন্থ। ভারতীয় তারকা উইকেট কিপারের ভূমিকায় থাকায় সুযোগ হচ্ছে না রাহুলের।
🚨KL RAHUL TO CAPTAIN KOLKATA KNIGHT RIDERS🚨
– KL Rahul manager personally approached KKR team management after last year IPL.
– Rahul isn’t happy with Rishabh Pant comeback in Delhi Capitals.
– KL Rahul wants to do Wicketkeeping to keep himself in the contention for comeback… https://t.co/LK4lq4ep4H pic.twitter.com/wpRTsYFc3W— JB (@93Yorker) September 3, 2026
আরও পড়ুন: এবার থেকে ISL চালাবে ক্লাব, কবে থেকে শুরু? জানাল কর্তৃপক্ষ
মনে করা হচ্ছে, দিল্লি যদি থাকে শেষ পর্যন্ত ছেড়ে দেয় তবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কলকাতাতেই যোগ দিতে পারেন এই ভারতীয় তারকা। আর নাইট শিবিরে রাহুল এলে তিনিই হয়ে উঠতে পারেন রিঙ্কু সিংদের অধিনায়ক। এ প্রসঙ্গে অবশ্য দ্বিমত নেই ক্রিকেট মহলের অনেকেরই। তবে শেষ পর্যন্ত, KKR এ আদৌ রাহুলের আগমন ঘটে কিনা সেদিকে চোখ থাকবে ক্রিকেট ভক্তদের।।










