বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এবছর কবে গড়াবে? গত মরসুমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) আয়োজিত হলেও আসন্ন সিজনে এই লিগের দায়িত্ব নেবে কে? এমন একাধিক প্রশ্ন উঠছিল ভারতীয় ফুটবল মহলে। এবার সেই প্রশ্নেরই উত্তর জানালো ISL কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026-27 Date) মরসুম শুরু হবে আগামী মাস থেকেই। আর এবার দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ বা টুর্নামেন্ট চালাবে ক্লাবগুলি।
কবে থেকে শুরু হচ্ছে ISL?
ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ISL শুরু হচ্ছে আগামী 10 অক্টোবর থেকে। যা চলবে পরের বছরের মে মাস পর্যন্ত। এক কথায়, পুজোর আগেই দামামা বেজে যাবে দেশের এই সবচেয়ে বড় ফুটবল লিগের। এবছর অংশগ্রহণ করবে মোট 13টি দল। আগের পুরনো নিয়মেই যে দল লিগ পর্বে শীর্ষে থাকবে তাদেরকেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। পরবর্তীতে সেরা ছয়টি দল প্লে অফে ট্রফি জয়ের জন্য লড়াই করবে।
আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ সিজনে মোট 163টি ম্যাচ হওয়ার কথা। এ প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, এবার থেকে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করতে জোটবদ্ধ হবে ক্লাবগুলি। মূলত ফেডারেশন এবং সমস্ত ক্লাবের একত্রিত প্রচেষ্টায় গড়াবে ইন্ডিয়ান সুপার লিগ। ফেডারেশন মনে করছে, এভাবে জোট বেঁধে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করলে আগামী দিনে ভারতীয় ফুটবলের উন্নতি হবে!
The countdown for the 2026-27 Indian Super League is underway and the great, glorious noise of a new season is beginning to swell. 🗓️
Can you hear it?🔥#ISL13 pic.twitter.com/0xxw8saPRR
— Indian Super League (@IndSuperLeague) September 5, 2026
আরও পড়ুন: পুজোয় ৩,০০০ টাকা করে বোনাস দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কোথায়, কীভাবে আবেদন?
খেলছে না অভিষেকের ডায়মন্ড হারবার
প্রথমদিকে শোনা গিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিতে পারে 14টি দল। তবে পরবর্তীতে পরিস্থিতি অন্য খাতে বইতেই শেষ পর্যন্ত 13 দল নিয়ে আয়োজিত হতে চলেছে ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ। আসলে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারায় ISL থেকে বাদ পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি। ফেডারেশন জানিয়েছে অবনমনের ক্ষেত্রে নিয়মে কোনও ছাড় পাবে না কলকাতার এই দল।










