পুজোয় ৩,০০০ টাকা করে বোনাস দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কোথায়, কীভাবে আবেদন?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাস পোহালেই দুর্গোৎসব। আর এই পুজো উপলক্ষ্যে বোনাস ( Durga Puja Bonus) দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে রাজ্যের সাংবাদিকদের কলকাতা এবং জেলার ভিত্তিতে ভাগ করে বোনাস দেওয়া হতো। সেই ভাগ আর রাখছে না রাজ্য সরকার (Government Of West Bengal)। আবেদন করলেই পুজোর আগে 3,000 টাকা করে উৎসব ভাতা বা বোনাস পাবেন সাংবাদিকরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই প্রশ্ন উঠছে, কীভাবে করতে হবে আবেদন? কোথায় মিলবে ফর্ম?

3,000 টাকা বোনাসের জন্য কোথায়, কীভাবে আবেদন করবেন?

পূর্বতন সরকারের আমলে পুজোর বোনাস উপলক্ষ্যে কলকাতার সাংবাদিকদের 2,000 টাকা এবং জেলার সাংবাদিকদের মাত্র 1,000 টাকা দেওয়া হতো। তবে রাজ্যে পালাবদলের পর বদলেছে পরিস্থিতি। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের সাংবাদিকদের দিকে বিশেষ নজর দিয়েছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের পেনশন হিসেবে মাসিক 5,000 টাকা করে দেওয়ার ঘোষণার পাশাপাশি পুজোয় যোগ্য সাংবাদিকদের 3,000 করে উৎসব বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি খুব পরিষ্কার জানিয়েছিলেন, “আগের সরকার কলকাতার সাংবাদিকদের 2,000 টাকা এবং জেলার সাংবাদিকদের 1,000 টাকা করে পুজোয় দিত। আমরা সেই ভাগ রাখছি না। যাঁরা আবেদন করবেন সবাই পুজোয় 3,000 টাকা করে রাজ্য সরকারের তরফে বোনাস পাবেন।” এখন প্রশ্ন, কোথায়, কীভাবে এই বোনাসের জন্য আবেদন করতে হবে?

 

আরও পড়ুন: বৈভবের থেকে ঢের গুণে ভাল! তাও এই প্লেয়ারকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেয়নি BCCI

প্রথমত বলে রাখি, আগে সাধারণত পুজোর সময় এই বোনাস পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের।অ্যাক্রিডিটেশন কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। তবে এবার আর সেই নিয়ম থাকছে না। পুজোর এই বোনাসের জন্য আবেদন করতে হলে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দিষ্ট ফর্ম প্রয়োজনীয় নথিপত্র যেমন প্রেস আইডি কার্ড, নির্দিষ্ট পরিচয় পত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে পূরণ করতে হবে।

আশা করা যায়, খুব শীঘ্রই এই বোনাস পাওয়ার জন্য সাংবাদিকদের কীভাবে আবেদন করতে হবে, নতুন পোর্টাল খুলবে কিনা, কোন কোন নথিপত্র লাগবে, আবেদন জমা দেওয়ার দিনপঞ্জির যাবতীয় নির্দেশিকা খুব শীঘ্রই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে প্রকাশ করা হবে। কাজেই সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল নোটিসে নজর রাখুন।আরও বিশদে জানতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরে যোগাযোগ করতে পারেন।