বৈভবের থেকে ঢের গুণে ভাল! তাও এই প্লেয়ারকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেয়নি BCCI

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে ভারতের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে সাফল্যের ছোঁয়া পেয়েছিলেন বিহারের এই ক্রিকেটার। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি বৈভবকে। 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরই ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়ে গিয়েছেন এই খুদে। ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবুয়ে সিরিজেও খেলেছিলেন তিনি। হয়েছিলেন প্লেয়ার অফ দ্য সিরিজ। বর্তমানে আফগানিস্তান সিরিজের দলেও রয়েছেন বিহারের ছেলে। আর বৈভবের এত সাফল্যের মাঝে একেবারে ফিকে হয়ে এসেছে ভারতের আরেক তরুণ ক্রিকেটার যশ ধুলের (Yash Dhull) নাম।

বৈভবের থেকেও ভাল খেলে উপেক্ষিত যশ!

ভারতের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম যশ ধুল। মাত্র 23 বছর বয়সী এই ক্রিকেটার রঞ্জি ট্রফিতে অভিষেক করে দুই ইনিংসে সেঞ্চুরি করার বিরল রেকর্ড গড়েছিলেন। এই ক্রিকেটারের ক্রীড়া শৈলী বৈভব সূর্যবংশীর থেকে অনেকটাই আলাদা বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বয়সে কিছুটা বড় ঠিকই, তেমনই সূর্যবংশীর তুলনায় তাঁর ব্যাটিংও অনেকটাই পরিপক্ক এবং উন্নত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাছাড়াও ভারতীয় ক্রিকেটের ভক্তদের একটা বড় অংশ এই প্লেয়ারকে ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রেই বৈভবের থেকে এগিয়ে রাখেন।

বলাই বাহুল্য, 2022 অনূর্ধ্ব 19 ভারতীয় বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন যশ। ব্যাট হাতে নিজেকে পুরোপুরি দলের জন্য উজাড় করে দিয়েছিলেন তিনি। তাছাড়াও ইন্ডিয়া এ এবং রেস্ট অফ ইন্ডিয়ার হয়েও ভাল পারফর্ম করেছেন এই ক্রিকেটার। এখানেই শেষ নয়, ঘরোয়া ক্রিকেটে দিল্লির প্রতিনিধিত্ব করার সাথে সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন ধুল।

আরও পড়ুন: সাধ্যের মধ্যে ফ্ল্যাট মিলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে! ৩,৫০০ আবাসন বানাবে নবান্ন

সার্বিক দিক থেকে দেখতে গেলে, ক্রিকেটে বৈভবের তুলনায় বেশ কয়েক ধাপ এগিয়ে থাকা সত্ত্বেও এই তরুণ ক্রিকেটারকে ভারতের সিনিয়র দলে সুযোগ দেয়নি BCCI। যেখানে জনপ্রিয়তার শিখরে ওঠে টিম ইন্ডিয়ায় সহজে জায়গা করে নিয়েছেন বৈভব, সেই পর্বে ভারতের আর এক তরুণ ক্রিকেটার ধুলের দিক থেকে কার্যত মুখ ফিরিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায়শই প্রশ্ন ওঠে, বৈভবের থেকে ক্রিকেটে উন্নত হওয়া সত্বেও ঠিক কোন যুক্তিতে এই প্লেয়ারকে সিনিয়র দলে জায়গা দিচ্ছে না বোর্ড? এ নিয়ে অবশ্য বিতর্ক কম নেই।

আরও