সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২০ অক্টোবর মঙ্গলবার। নবমীর এই বিশেষ দিনটি কেমন যাবে তা জানতে শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। সময়ের চাকা ঘূর্ণায়মান আর তার সাথেই পরিবর্তনশীল আমাদের ভাগ্য। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন গ্রহ এবং নক্ষত্রের চলন আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। আজকের দিনটি কোন রাশির জাতক-জাতিকাদের জন্য বয়ে আনবে সৌভাগ্য, আর কাদেরই বা সাবধানে পা ফেলতে হবে? মেষ থেকে মীন—প্রত্যেকটি রাশির দিনটি কেমন যাবে তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
বন্ধুরা আজ আপনাকে সমর্থন করবে এবং খুশি রাখবে। অপ্রত্যাশিত লাভ বা বিনিয়োগের মাধ্যমে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ পরিবারের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করা উচিত। আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের প্রতি বাড়তি যত্ন নেওয়া উচিত। কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সেরকম সমর্থন পাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে আজ আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।
বৃষ রাশি
টাকা জমানোর চেষ্টা করতে হবে। নাহলে আজ আর্থিক ক্ষতি হবে। পরিবারের সাথে সামাজিক কার্যকলাপে আজ আপনি খুশি থাকতে পারবেন। নিঃস্বার্থ ভালোবাসা আজ আপনার প্রিয়জনের কাছে মূল্যবান হিসাবে প্রমাণিত হবে। আজ মতবিরোধ দেখা দিতে পারে। আজ সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবন নিয়ে রসিকতা করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে মদ বা মাংস ত্যাগ করার চেষ্টা করুন।
মিথুন রাশি
স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজ চিৎকার চেঁচামেচি করা থেকে বিরত থাকতে হবে। টাকার গুরুত্ব ভালোভাবে বোঝা উচিত। জীবনসঙ্গী আপনাকে সমর্থন করবে। আজ আপনি ভালোবাসার দিক থেকে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। আজ আপনি নিজের জন্য সময় বের করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। তবে সেই সময় দুজনের মধ্যে ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে শুধুমাত্র তামা বা সোনার চামচ ব্যবহার করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে। সারাদিন ধরে অর্থের প্রবাহ বজায় থাকবে। দিনের শেষে আপনি সঞ্চয় করতে পারবেন। আজ এমন প্রকল্প শুরু করা উচিত যা গোটা পরিবারের জন্য লাভ বয়ে আনবে। লক্ষ্যগুলি অর্জনের জন্য আজকের দিনটি দুর্দান্ত। শারীরিক শক্তির মাত্রা বেশি থাকা উচিত। আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন। এতে আপনার উৎসাহ বাড়বে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না আজ।
প্রতিকার: সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময় প্রণাম করার চেষ্টা করুন।
সিংহ রাশি
প্রভাবশালী ব্যক্তিকে সমর্থন আজ আপনার উৎসাহ দ্বিগুণ করতে পারে। আজ টাকার প্রয়োজন পড়বে। সঞ্চয় করার চেষ্টা করতে হবে। সাধারণ পরিচিতদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে আজ সংযোগ স্থাপন করার জন্য দিনটি ভালো। বন্ধুরা আপনার বাড়িতে আসতে পারে এবং আপনি তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে অ্যালকোহল বা সিগারেটের মধ্যে দ্রব্য সেবন করা উচিত নয়।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে খোঁড়া বা প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনি স্বাভাবিকের চেয়ে কম কর্মশক্তি অনুভব করবেন। নিজেকে অতিরিক্ত কাজের চাপে ফেলবেন না। বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে এবং আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। আজ কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত। অপ্রয়োজনীয় সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে। প্রেমিকা বা প্রেমিকাকে সন্দেহ করা উচিত নয়। আজ আপনি প্রিয়জনের সঙ্গে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে হনুমানকে গুড় এবং ছোলার প্রসাদ নিবেদন করার চেষ্টা করুন।
তুলা রাশি
ভালো কিছু গ্রহণ করার জন্য আজ আপনার মন উন্মুক্ত থাকবে। অর্থপ্রাপ্তি আপনাকে অনেক আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে। সন্তানরা আজ আপনাকে গর্বিত করাবে। স্নেহপূর্ণ মেজাজে থাকবেন। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। কর্ম সংক্রান্ত বিষয় সমাধান করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বড় ভাইয়ের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
স্বাস্থ্যের ব্যাপারে আজ সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে। আজ অর্থাৎ গুরুত্ব বোঝা উচিত। আজ আপনার সামাজিক জীবনকে অবহেলা না করায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ।।ব্যস্ত সময় থাকা সত্ত্বেও আজ আপনি পরিবারের সাথে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এটি আপনার মানসিক চাপ কমাবে। যাদের চাকরি রয়েছে তারা কর্মক্ষেত্রে প্রতিভা পুরোপুরি কাজে লাগাতে পারবেন। মোবাইল ফোন ব্যবহার করা থেকে দূরে থাকা উচিত।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সকাল এবং সন্ধ্যাবেলা ১১ বার বুধের মন্ত্র জপ করার চেষ্টা করুন।
ধনু রাশি
কোনও ভদ্রলোকের কথা আজ আপনাকে সন্তুষ্টি দেবে। আদালতে আপনার কোনও আর্থিক বিষয় বিচারাধীন থাকলে আজ আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। অতিথিদের সঙ্গে উপভোগ করার জন্য আজকে দিনটি চমৎকার। আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করা উচিত। আজ আপনার প্রিয়জনের কোনও ভিন্ন রূপ দেখতে পারেন। ছোট ব্যবসার মালিকরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রয়োজনের চেয়ে বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করে কাটাতে পারেন।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য গরিব মেয়েকে বিয়েতে রেশমি পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
আজ কোনও ব্যবসায়ী ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে লাভ করতে পারে। মানসিক সুস্থতার জন্য ধ্যান বা যোগব্যায়াম করা উচিত। আজ ব্যক্তিগত বিষয়গুলি পরিচিতদের সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। প্রিয়জনের কাছ থেকে দূরে থাকা সত্ত্বেও আজ আপনার কষ্ট হতে পারে। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করা উচিত। কাজের ধরনে বদল আনতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য বিধরা গাছের শিকড় একটি পাত্রে সারারাত ভিজিয়ে রাখুন এবং পরদিন সকালে সেই জল পান করুন।
কুম্ভ রাশি
আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। কারও সঙ্গে পরামর্শ না করে কোথাও টাকা বিনিয়োগ করা উচিত নয়। সন্ধ্যাবেলা আপনার জীবনসঙ্গীর সাথে বাইরে খেতে যাওয়া বা সিনেমা দেখা আপনাকে শান্তি এনে দেবে। ভ্রমণ আপনার রোমান্টিক সম্পর্কের উন্নতি করবে। আজ ঊর্ধ্বতনদের সাথে আপনার মতবিরোধ দেখা দিতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যার সম্ভাবনা নেই। জীবনসঙ্গী আজ শক্তিতে পরিপূর্ণ থাকবে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য ভৈরবের পূজা করার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যে সমস্ত আত্মীয় আপনার আগের ঋণ পরিশোধ করেননি, তাদের টাকা দেওয়া থেকে বিরত থাকা উচিত। নাতি-নাতনিরা আজ আপনাকে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে তুলবে। সেমিনার বা সেম্পোজিয়ামে অংশগ্রহণ করলে আজ আপনি নতুন ধারণা পাবেন। একটি নতুন বই কিনে পুরো দিনটি ঘরবন্দি অবস্থায় কাটাতে পারেন। জীবনসঙ্গীর ভালোবাসার সমর্থনে আজ আপনার জীবনের প্রতিকূলতাগুলি মোকাবিলা করতে পারবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে গরুকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










