৩ টাকার এই শেয়ারে বিনিয়োগ করতে লেগে গেল হুড়োহুড়ি!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের (Stock Market) ব্যাপক ওঠাপড়ার মধ্যেও বিনিয়োগ করা থেকে পিছিয়ে আসছেন না বিনিয়োগকারীরা। তবে সোমবার, বড় নামকরা কোনও শেয়ার নয়, বরং 3 টাকার একটি স্টকে (Penny Stock) বিনিয়োগ করার হিড়িক পড়ে গেল বিনিয়োগকারীদের মধ্যে। এদিন পেনি স্টক নন্দন ডেনিমের শেয়ারের দাম বৃদ্ধি পায় 9 শতাংশ। তাতেই ছোট্ট স্টকটির দাম গিয়ে দাঁড়ায় 3.05 টাকায়। বিশেষজ্ঞরা আস্থা প্রকাশ করেছেন, আগামীতে এই শেয়ারের দাম বাড়তে পারে।

3 টাকার শেয়ারে বিনিয়োগের বন্যা!

সাম্প্রতিক সময়ে এই সংস্থার শেয়ারের দামে বেশ খানিকটা উত্থান পতন লক্ষ্য করা গিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এই কোম্পানির শেয়ারটির দাম ছিল 3 টাকা 74 পয়সা। যদিও পরবর্তীতে কোম্পানিটির শেয়ারের দামে একপ্রকার ধস নেমেছিল। বলাই বাহুল্য, গত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বনিম্ন 1 টাকা 80 পয়সায় নেমে গিয়েছিল। তবে সেখান থেকে ফের লাফিয়েছে এই শেয়ারের দাম।

না বললেই নয়, বিগত এক সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম 6 শতাংশ, 1 মাসে 29 শতাংশ এবং তিন মাসে এই সংস্থার শেয়ার থেকে 15 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যদিও 6 মাসে এই শেয়ার থেকে পাওয়া রিটার্নের হার 22 শতাংশের কাছাকাছি। তবে গত এক বছরে এই কোম্পানির শেয়ার দিয়েছে মাত্র 13 শতাংশ রিটার্ন। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, ভবিষ্যতে এই ছোট্ট শেয়ার বিনিয়োগকারীদের মালামাল করে দিতে পারে।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর থেকে অনেকে ভাল ক্রিকেটার পেয়ে গেল ভারত! চিনুন ২১ বছরের এই তরুণকে

প্রসঙ্গত, সোমবার এই ছোট্ট পেনি স্টকের দাম এক ধাক্কায় প্রায় 9 শতাংশ বেড়ে যাওয়ার পাশাপাশি এই সংস্থার শেয়ারে যেভাবে বিপুল সংখ্যক বিনিয়োগকারী নিজেদের বিনিয়োগ বাড়িয়েছেন তাতে মনে করা হচ্ছে ভবিষ্যতেও এই পথ ধরেই এই শেয়ারটিতে নিজেদের অর্থ রাখবেন বাজারের অন্যান্যরাও। বেশ কিছু ব্রোকারেজ ফার্মও এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)