বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফির (Duleep Trophy) ফাইনালে দুর্দান্ত অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল। প্রথমে ব্যাট করতে নেমে ইশান কিষাণদের দাপুটে ইনিংসের কাঁধে চেপে 700 ছাড়িয়ে গিয়েছে পূর্বাঞ্চলের রান। আর এই আসরেই অধিনায়ক ইশানকে সেঞ্চুরি করে সাহায্য করেন 21 বছর বয়সী তরুণ ক্রিকেটার কুমার কুশাগ্র। এদিন, সেঞ্চুরি করে তবেই আউট হন এই খেলোয়াড়। তবে উইকেট যাওয়ার আগে পর্যন্ত এই ভারতীয় ক্রিকেটার যেভাবে দক্ষিণাঞ্চলের বোলারদের উপর চাপ প্রয়োগ করলেন তা দেখে মুগ্ধ বহু প্রাক্তন ক্রিকেটার। অনেকেই মনে করছেন, কুশাগ্র বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) থেকেও ভাল ব্যাটিং করেন।
বৈভবের থেকেও ভাল ক্রিকেটার পেয়ে গেল ভারত?
দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে যেখানে প্রথম দিন 44 রানে আউট হয়ে বিদায় নিয়েছিলেন বৈভব সূর্যবংশী, সেই পর্বে দাঁড়িয়ে দল পূর্বাঞ্চলের হয়ে 8টি চার ও 5টি ছয় সহযোগে 101 রানের লম্বা ইনিংস খেলেন ভারতীয় তরুণ ক্রিকেটার কুমার কুশাগ্র। এদিন অধিনায়কের পাশাপাশি রানের পাহাড় গড়তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই খেলোয়াড়। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, 15 বছরের বৈভব সূর্যবংশীর থেকেও ভাল ক্রিকেট খেলেন কুশাগ্র।
বলাই বাহুল্য, এ বছর দিলীপ ট্রফিতে অভিষেক করার পর থেকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বৈভব। করতে পারেননি একটি সেঞ্চুরিও। ভারতের সিনিয়র দলে খেলা এই প্লেয়ারের উপর ভক্তদের প্রচন্ড আশা থাকলেও পূর্বাঞ্চলের হয়ে ফাইনালের মঞ্চে হাফ সেঞ্চুরিটুকুও করতে পারেননি সূর্যবংশী। ঠিক বিপরীত দিকে তাঁর দলেরই প্লেয়ার কুমারের ইনিংস মুগ্ধ করেছে বৈভব ভক্তদেরও। ঠিক সে কারণেই সূর্যবংশীর সাথে তুলনা চলে আসছে এই খেলোয়াড়ের।
আরও পড়ুন: ভারতের হয়ে রুপো জিতেও শান্তি নেই, যৌন হেনস্থার শিকার বাংলার মেয়ে কেয়া ব্যানার্জী
সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই কেউ কেউ লিখতে শুরু করেছেন, “কুমার কুশাগ্রর বয়স 21 বছর ঠিকই, তবে এই প্লেয়ারের ব্যাটিং মুগ্ধ করার মতোই। বেশ কিছু ক্ষেত্রে বৈভবের থেকে অনেক ভাল শট খেলতে পারেন তিনি!” কয়েকজন ক্রিকেট ভক্তের এও দাবি, “আগামী দিনে ভারতীয় ক্রিকেটে নিজের ফর্ম ধরে রাখতে পারলে বৈভব সূর্যবংশীকেও জনপ্রিয়তার নিরিখে ছাপিয়ে যাবেন এই তরুণ।” কেউ কেউ আবার বলছেন, “ঝাড়খণ্ডের ভূমিপুত্র কুমার কুশাগ্রই ভারতের ভবিষ্যৎ তারকা।”










