Tata-র এই শেয়ার নিয়ে শুরু হইচই! টাকা ডবল হল বিনিয়োগকারীদের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, শেয়ারবাজার (Stock Market) খোলার পরেই দুর্দান্ত রিটার্ন দিয়েছে ভারতীয় সংস্থা টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানি তেজস নেটওয়ার্কসের শেয়ার (Tata Stock)। এদিন ট্রেডিং সেশন চলাকালীন এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 9 শতাংশেরও বেশি বেড়েছিল। যার জেরে তেজসের শেয়ারের দাম 623 টাকা ছাড়িয়ে যায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সংস্থার শেয়ারে টাকা রেখে 8 মাসেরও কম সময়ে দ্বিগুণেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

টাকা ডবল করল Tata-র এই শেয়ার

টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থাগুলির মধ্যে এই তেজস নেটওয়ার্কসের শেয়ার মোটা রিটার্ন দেওয়ার দিক থেকে বেশ খানিকটা এগিয়ে। বিগত বছরগুলিতে জনপ্রিয় সংস্থাটির শেয়ারে বিনিয়োগ করে ভাল পরিমাণ অর্থ আয় করে নিয়েছেন বিনিয়োগকারীরা। 7 মাস থেকে কিছুটা বেশি সময়ে এই শেয়ারে টাকা রেখে 105 শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন। বলাই বাহুল্য, গত 27 জানুয়ারি টাটার এই সংস্থা শেয়ারের দাম ছিল 294 টাকা 10 পয়সা। সেখান থেকে আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর এই শেয়ারের দাম গিয়ে দাঁড়িয়েছে 613 টাকা 90 পয়সায়।

না বললেই নয়, এ বছর আজ পর্যন্ত এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে অনেকটাই। গত কয়েক বছরেও এই কোম্পানির শেয়ার থেকে অভাবনীয় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। গত পাঁচ বছরে এই কোম্পানির শেয়ারের দাম 66 শতাংশ বেড়েছে ঠিকই তবে এক বছর বেশি অর্থাৎ ছয় বছরের হিসাব করলে এই শেয়ার থেকে মিলেছে 894 শতাংশ রিটার্ন। বিশেষজ্ঞ মহল আশা করছে, আগামী দিনেও এই সংস্থার শেয়ার থেকে ভাল পরিমাণ রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: কবে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হবে? জানিয়ে দিলেন পূর্ব রেলের আধিকারিক

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে টাটার মালিকানাধীন বেশ কিছু সংস্থার শেয়ার বা স্টক থেকে ভাল পরিমাণ আয় হচ্ছে বিনিয়োগকারীদের। এরই মাঝে আফ্রিকার দেশ কেনিয়ায় ধাক্কা খেয়েছে টাটার মালিকানাধীন সংস্থা টাটা কেমিক্যালস। আসলে এই দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নির্দেশ দিয়েছেন দ্রুত টাটার সংস্থা টাটা ক্যামিকেলসকে তাদের দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে হবে। তাঁর অভিযোগ, এই সংস্থাটি বছরের পর বছর ধরে সেখানে ব্যবসা করলেও কেনিয়া, বিশেষ করে কাজিয়াদো অঞ্চল এবং ওই অঞ্চলের বাসিন্দারা সেভাবে উপকৃত হয়নি।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)