বাড়তে পারে দাম! ১টা কিনলে আরেকটা স্টক সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এই সংস্থা, LIC নয় কিন্তু

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার (Stock Market) চিরকালই অনিশ্চয়তার জায়গা। আর সেই বাজারে বিনিয়োগ করতে গেলে বড্ড ঝক্কি পোহাতে হয় বিনিয়োগকারীদের। কোন স্টক কবে কতটা রিটার্ন দেবে তা বোঝা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে মোটেই সম্ভব নয়। তাইতো পরামর্শ প্রয়োজন বিশেষজ্ঞদের। তাঁদের দেখানো স্টকগুলিকেই কার্যত ভরসা হিসেবে আঁকড়ে ধরেন বিনিয়োগকারীরা। তবে আজকের প্রতিবেদনে রইল এমন একটি স্টকের তথ্য যার মালিকানাধীন সংস্থাটি একটি স্টক কিনলে আরেকটি স্টক সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের দাবি আগামীতে এই স্টকের দাম অনেকটাই বাড়বে।

একটি স্টক কিনলে আরেকটি স্টক সম্পূর্ণ বিনামূল্যে পাবেন

হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংস্থা অ্যানলন হেলথকেয়ার লিমিটেড তাদের স্টকের বোনাস ঘোষণা করেছে। অর্থাৎ এই সংস্থার একটি স্টক কিনলে আগামীতে আরেকটি স্টক সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যেতে পারে। শুধু তাই নয় সংস্থাটি স্প্লিটের কথাও জানিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দাখিল করা রিপোর্টে সংস্থাটি একেবারে স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের স্টকগুলিকে পাঁচটি ভাগে বিভক্ত করবে। অর্থাৎ একটি স্টকের দাম আজকের দিনে দশ টাকা হলে স্টকগুলি 5 ভাগে ভাগ করার পর প্রত্যেকটি স্টকের দাম গিয়ে দাঁড়াবে মাত্র 2 টাকায়।

অ্যানলন হেলথকেয়ার লিমিটেড জানিয়েছে, আগামী 24 এপ্রিল তাদের স্টকগুলিকে 5টি ভাগে ভাগ করা হবে। এর ফলে প্রত্যেকটি স্টক পাওয়া যাবে 2 টাকায়। একই সাথে নিজেদের রিপোর্টে সংস্থাটি স্পষ্ট করে বলে দিয়েছে, 24 এপ্রিল ওই একই দিনে বিনিয়োগকারীরা তাদের একটি শেয়ার কিনলে আরেকটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। বলে রাখা ভাল, প্রথমবারের মতো একটি শেয়ারের সাথে আরেকটি বোনাস শেয়ার দিচ্ছে এই সংস্থা।

অবশ্যই পড়ুন: প্রথম দুয়ে আদানি-আম্বানি, দেশের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকায় বাকিরা কারা?

বলাই বাহুল্য, শেষবারের মতো গতকাল অর্থাৎ শুক্রবার এই স্টকের দাম 0.71 শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল 142 টাকা 20 পয়সায়। যদিও শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই স্টক কিছুটা নেমেছে। কিন্তু তা হলেও কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, আগামী দিনগুলিতে এই স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিতে পারে। আসলে বিগত দুই সপ্তাহে এই স্টক থেকে 25 শতাংশ রিটার্ন তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা। 52 সপ্তাহের হিসেব করলে এই স্টকটি সর্বোচ্চ 172 টাকা এবং সর্বনিম্ন 86 টাকা 98 পয়সায় ট্রেড করেছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)