সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ অপেক্ষার অবসান। টান টান থ্রিলিং-এ ভরপুর দৃশ্যম-এর পরবর্তী পার্ট কবে আসছে? জানা গেল দিনক্ষণ (Drishyam 3 Release Date)। আজ শনিবার অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম ৩’-র রিলিজ-এর দিনক্ষণ ঘোষণা করে সকলকে চমকে গেলেন। দীর্ঘ বেশ কিছু সময় ধরে দর্শকরা সিনেমার পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করছিলেন। বিজয় সালগাঁওকার ও তাঁর পরিবার কি ধরা পড়বে? এই প্রশ্ন নিয়ে মানুষ আগের দুটি পার্ট দেখেছিলেন। তবে এবার কি রহস্যের কিনারা হবে ‘দৃশ্যম ৩’-এ?
কবে মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ৩’?
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টার শেয়ার করেন অজয় দেবগন। এরপর ক্যাপশনে লেখেন, ‘ঠিক হোক বা ভুল যাইহোক আমি আমার পরিবারের জন্য যে কোনও সীমা অবধি যেতে পারি’। অর্থাৎ বিজয় ও তাঁর পরিবারের সংগ্রাম যে পরবর্তী পার্টেও ফুটে উঠবে সেটার আভাস মিলেছে। যাইহোক, সিনেমের রিলিজ ডেট সম্পর্কে বললে, ‘Drishyam The Conclusion’ আগামী ২ অক্টোবর, ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুনঃ উত্তমকুমারের মামারবাড়িতে পুলিশকে ঘরে আটকে নিগ্রহ, গ্রেপ্তার ৪
প্রতিটি পার্টের মতো এই পার্টেও কলাকুশলীতে রয়েছে মেগা চমক। অজয় দেবগন, তাব্বু, রজত কাপুর ছাড়াও নতুন পার্টে সংযোজন হয়েছে অভিনেতা প্রকাশ রাজ, জয়দীপ আহলাওয়াতের মতো বাঘা বাঘা অভিনেতাদের। দর্শকরা রীতিমতো মুখিয়ে রয়েছে দৃশ্যম-এর নতুন পার্ট দেখার জন্য।
Sahi ya galat, jo bhi ho..main apni family ke liye kisi bhi hadh tak ja sakta hoon.#DrishyamTheConclusion in cinemas 2nd October. #Tabu #ShriyaSaran #RajatKapoor #JaideepAhlawat @prakashraaj @AbhishekPathakk @KumarMangat #SanjeevJoshi #AlokJain @AndhareAjit @ishidutta… pic.twitter.com/3HD2Kba32H
— Ajay Devgn (@ajaydevgn) August 29, 2026
বড় কিছু চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?
একেবারে নতুন পোস্টারটিতে, বিজয় সালগাঁওকরের চরিত্রে অভিনয় করা অজয় দেবগনকে একটি গাড়িতে বসে একদৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তার চোখে পরিবারের জন্য উদ্বেগ স্পষ্টভাবে ফুটে উঠেছে। নতুন পোস্টারটিতে, অজয় দেবগন যে গাড়িতে বসে আছেন সেটিকে একটি পুলিশের ভ্যান অনুসরণ করছে। পোস্টার দেখে একজন কমেন্ট করেছেন, “সিট বেল্ট বেঁধে নিন।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “দয়া করে দৃশ্যম ৩-এর এই অংশের পরেই ছবিটির সাসপেন্স শেষ করে দিন।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “দয়া করে টিজার এবং ট্রেলার তাড়াতাড়ি প্রকাশ করুন, আমি আর অপেক্ষা করতে পারছি না।” যাইহোক, ‘টক্সিক’ এবং ‘ধুরান্ধর ২’-এর পর এই ফ্র্যাঞ্চাইজিটি বছরের অন্যতম বড় চলচ্চিত্র হতে চলেছে বলে মনে করা হচ্ছে।










