প্রীতি পোদ্দার, কলকাতা: মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) বিশেষ গুরু দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । শুক্রবার নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে বাংলা বিনোদন জগতে। শুধু তাই নয় অনুষ্ঠানে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ভূমিকা নিয়েও একের পর এক প্রশংসার বাণী শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ, শুক্রবার, মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, হরনাথ চক্রবর্তী প্রমুখ। এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। প্রশংসার সুরে তিনি জানান যে, “এই পুরো কর্মসূচির ঋতিক হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সব জিনিসে একজন ঋতিক লাগে, পুরোহিত লাগে, পণ্ডিত লাগে । যেমন একটু আগে ভূমিপূজন আমরা করলাম ভারতীয় সংস্কৃতি মেনে।”
বড় দায়িত্ব দিলেন মিঠুন চক্রবর্তীকে
উপস্থিত অভিনেতা তথা বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য মিঠুন চক্রবর্তীকে নিয়েও বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “খুব শীঘ্রই তাঁর সরকার মিঠুন চক্রবর্তীকে কালচারাল অ্যাডভাইজার বা ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ হিসেবে সম্মানিত করা হবে।” আর এই ঘোষণা প্রকাশ্যে আসা মাত্রই বেজায় খুশি বিনোদন জগতের প্রায় সকলেই। কারণ, বাংলা সিনেমার সঙ্গে মিঠুন চক্রবর্তীর এক গভীর আত্মিক সংযোগ রয়েছে। তাই ‘মহাগুরু’-কে এই দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত বলেই মনে করছেন বিনোদন জগতের তারকারা। তবে এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বেশ প্রশংসনীয় মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তীও।
Kolkata, West Bengal: CM Suvendu Adhikari says, “Mahaguru is present here. He attended the preparatory meeting as well. You will be glad to know that the Government of West Bengal is going to officially appoint respected Mithun Chakraborty as our Cultural Advisor within a few… pic.twitter.com/79omw2s91h
— IANS (@ians_india) September 4, 2026
আরও পড়ুন: গঙ্গার জলোচ্ছ্বাসে ভাঙল ভূতনির বাঁধ, হু হু করে ঢুকছে জল, বন্যা পরিস্থিতি মালদায়
উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাসের অনুষ্ঠানে এদিন মিঠুন চক্রবর্তী জানান, “এতদিনে আমাদের মুখ্যমন্ত্রীকে চিনেই গিয়েছেন। এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর হতে পারে না। আমি গ্যারান্টি দিয়ে একথা বলছি। শপথ নেওয়ার পর থেকে উনি কাজ করে চলেছেন। আমাদের সৌভাগ্য ওঁকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। ওঁর পিছনেই রয়েছি। মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ করতে বলেছেন, তা অনুসরণ করব।”










