‘দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারব না..,’ দু’মাসেই শো ছাড়ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়?

Published:

Didi No 1 Swastika Mukherjee

অনন্যা সরকার, কলকাতা: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো, ‘দিদি নং ১’ (Didi No 1)-এর সাথে ওতপ্রুত ভাবে জড়িয়ে গিয়েছে রচনা বন্দোপাধ্যায়ের নাম। তাই এই শো-এর কথা উঠলেই সবার প্রথমে তার কথাই মাথায় আসে। প্রায় ১৭ বছর ধরে সবার প্রিয় ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায় এই রিয়েলিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন। ‘দিদি নং ১’-এর সিজন ১০ থেকে বাদ পড়েছেন, তিনি। সিজন ১০-এ শোয়ের ফরম্যাট, সঞ্চালনা এবং সময় – সবেতেই এসেছে পরিবর্তন। সঞ্চালকের ভূমিকায় বর্তমানে মঞ্চ কাঁপাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কিন্তু এখন হঠাৎ সঞ্চালিকার মুখে শো ছাড়ার কথা! হঠাৎ কী হল স্বস্তিকার?

‘দিদি নং ১’ ছেড়ে দেবেন স্বস্তিকা?

গত জুন মাসে ‘দিদি নম্বর ১’-এর নতুন সিজন শুরু হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে স্বস্তিকার সঞ্চালনাকে যেমন দর্শকমহলের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই তাঁকে অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে এরকম একটি জনপ্রিয় শোয়ে প্রথমবারের জন্য সঞ্চালনার দায়িত্ব সামলাতে পেরে অভিনেত্রী যে বেজায় খুশি, তা তিনি একাধিকবার জানিয়েছেন। 

কিন্তু ‘দিদি নম্বর ১’-এর সাম্প্রতিক একটি এপিসোডে মঞ্চে দাঁড়িয়ে  হঠাৎই স্বস্তিকাকে বলতে শোনা যায় ‘আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতে পারব না।’ তাঁর এরকম একটি মন্তব্যের পরই স্বস্তিকার শোয়ে থাকা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ আচমকা এমন মন্তব্য কেন করলেন স্বস্তিকা? তবে আর দিদি নং ওয়ানের মঞ্চে তাঁকে দেখা যাবেনা? সরে আসবেন সঞ্চালনার দায়িত্ব থেকে? – এরকম নানান প্রশ্ন শোনা যাচ্ছে। 

আরও পড়ুন: বাসস্থানের পর এবার মিলল কর্মসংস্থান, সীতাদেবীর পাশে সরকার

যদিও স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই সব প্রশ্নের জবাব দিয়েছেন। সম্প্রতি ‘দিদি নম্বর ১’ সিজন ১০-এর একটি প্রোমো সামনে এসেছে, যেখানে এক প্রতিযোগী জানান, তোতলানোর সমস্যা থাকায় তাঁকে বহু মানুষের উপহাসের শিকার হতে হয়েছে, কিন্তু তিনি এসব মন্তব্যে কান না দিয়ে কেবল নিজের কাজের ওপরই মনোযোগ দেন। প্রতিযোগীর এই অভিজ্ঞতার কথা শুনে স্বস্তিকা তখনই বলেন, তাঁকেও অনেকে বলেছিলেন যে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা তিনি করতে পারবেন না৷ কিন্তু নিন্দুকদের কথায় কান না দিয়ে সাফল্যের সাথে এতগুলো এপিসোড পার করেছেন তিনি৷ স্বস্তিকা অন্যান্য প্রতিযোগিদেরও নিজের কাজ দুর্দান্তভাবে করে যাওয়ার জন্য শুভকামনা জানান।