সহেলি মিত্র, কলকাতাঃ আইপিএল, যুদ্ধের মাঝেও কিন্তু মানুষ টিভি সিরিয়াল দেখা বন্ধ করেননি। আর তার প্রমাণ মিলল সিরিয়ালগুলির টিআরপি তালিকায় (TRP List)। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। অবশেষে প্রতিবারের মতো আজ বৃহস্পতিবারও সামনে এল বাংলা মেগা ধারাবাহিকগুলির রিপোর্ট কার্ড। জানা গেল কে বেঙ্গল টপার হল আর কার কপাল পুড়ল। যদিও চলতি সপ্তাহে বাংলা মেগাগুলির টিআরপি মুখ থুবড়ে যে পড়েছে তা বলাই চলে। কারণ নম্বর রয়েছে সব ৫-এর ঘরে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কোন মেগা?
প্রতিবারের মতো এই সপ্তাহেও একদম ওলটপালট হয়ে গিয়েছে বাংলা সিরিয়ালগুলির টিআরপি। বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু সিরিয়াল বন্ধ হয়েছে তো আবার বেশ কিছু নতুন সিরিয়ালের পথচলা শুরু হয়েছে। নতুন করে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে স্টার জলসা, জি বাংলা। স্টার জলসা হোক বা জি বাংলা…TRP দৌড়ে টিকে থাকতে নিত্য নতুন চমক আনছে চ্যানেলগুলি। এবারেও কিন্তু যার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এবারে বাজিমাত করল জি বাংলা। নিশ্চয়ই ভাবছেন কোন মেগা ফার্স্ট হয়েছে?
তাহলে আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, এই সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপা উঠল পরিণীতার মাথায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৫.৭। অন্যদিকে ৫.৪ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে তারে ধরি ধরি। এর পাশাপাশি 5.2 পেয়ে তৃতীয় হয়েছে জি বাংলার পরশুরাম।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার পরিণীতা 5.7
- দ্বিতীয়- তারে ধরি ধরি 5.4
- তৃতীয়- পরশুরাম 5.2
- চতুর্থ- জোয়ার ভাঁটা 5.1
- পঞ্চম- লক্ষ্মী ঝাঁপি 4.7
- ষষ্ঠ- কুসুম 4.6
- সপ্তম- ও মোর দরদিয়া, রাঙ্গামতি তীরন্দাজ,প্রফেসর বিদ্যা ব্যানার্জি, গঙ্গা 4.5
- অষ্টম- কনে দেখা আলো 4.2
- নবম- মিলন হবে কতদিনে, চিরসখা 3.6
- দশম- চিরদিনই তুমি যে আমার 3.5










