ফের সোনা, রুপোর দামে বড় পরিবর্তন, আজ কত হল রেট ..?

Published:

Updated:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই মধ্যবিত্তদের পকেটে দিনের পর দিন চাপ সৃষ্টি করছে সোনা, রুপোর বাজার দর (Gold Price)। গতকালের মতো আজ আবারও দম বেড়েছে হলুদ ধাতুর। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সাদা ধাতুর দাম। ফলে বিনিয়োগকারীদের কপালেও যে চিন্তার ভাঁজ পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,৬০০ টাকায় (+১০০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৬০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৭৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৬৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,২৫০ টাকায় (+১০৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৫৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৭২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৬২০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৮০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৮০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৬৮০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৫১,৭৫০ টাকায় (+২৩৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭০,০০০ টাকায়।

আরও পড়ুন: দু’তিন ঘণ্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়, বৃষ্টি! আবহাওয়ার খবর

কলকাতায় বাড়ল সোনা, রুপোর দাম

জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ পয়লা বৈশাখের দিন কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকায়। কিন্তু আজ ১০০০ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকায়। কিন্তু আজ ১০৫০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। এছাড়া গতকাল কলকাতার বছরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছিল ২ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকায়। আজ ২৩৫০ টাকা দাম বেড়ে নতুন রেট বেরিয়েছে ২ লক্ষ ৫১ হাজার ৭৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।