পুণেতে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে পাথর দিয়ে থেঁতলে খুন, অভিযুক্ত ৬৫ বছরের বুড়ো

Published:

Pune Rape Case

সৌভিক মুখার্জী, কলকাতা: এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের (Maharashtra) পুণে। মাত্র চার বছরের এক দুধে শিশুকে প্রথমে ধর্ষণ এবং পরে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ এলাকার ৬৫ বছরের বয়সী বৃদ্ধের বিরুদ্ধে (Pune Rape Case)। হ্যাঁ, একেবারে হাড়হিম করা ঘটনা। এমনকি প্রমাণ লোপাটের জন্য শিশুটির দেহ একটি গোয়াল ঘরের গোবর গাঁদার নিচে পুতে রাখা হয়েছিল বলে খবর। আর এই পৈশাচিক তথা বর্বর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।

হাড়হিম করা ঘটনা পুণেতে

পুলিশ সূত্রে খবর, শিশুটি গরমের ছুটিতে নাসরাপুর গ্রামে তাঁর দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তবে শুক্রবার দুপুরে হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা চারদিকে  খোঁজখবর শুরু করে। তবে তল্লাশি চালানোর সময় বাড়ির কাছের একটি গোয়াল ঘরের ভেতরে গোবর গাঁদার নিচে চাপা দেওয়া অবস্থায় শিশুদের মৃতদেহ উদ্ধার পাওয়া যায়।

এদিকে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায় যে, অভিযুক্ত বৃদ্ধ ওই শিশুটিকে ভুলিয়ে ভালিয়ে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। সেই ভিডিওর সূত্র ধরেই পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে এবং দ্রুত তাঁকে হেফাজতে নেয়। অভিযোগ, ধর্ষণের পর পরিচয় গোপন করার জন্যই শিশুটাকে পাথর দিয়ে থেঁতলে খুন করেছে ওই অভিযুক্ত।

এদিকে শুক্রবার সন্ধ্যাবেলা যখন শিশুটির দেহ এলাকায় আনা হয়, তখন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা। উত্তেজিত জনতা অপরাধীর কঠোরতম শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রামীণ পুলিশের সুপার সন্দীপ সিং গিল ঘটনাস্থলে পৌঁছন। আর তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে জানান যে, আগামী ১৫ দিনের মধ্যেই এই মামলার চার্জশিট জমা দেওয়া হবে। পাশাপাশি ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার চলবে বলে জানানো হয়েছে, যাতে দ্রুত সাজা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন: ‘অনেকদিন পর এই শহরেই আবার নতুন গল্প তৈরী হচ্ছে’ প্রসেনজিতের পোস্ট ঘিরে জল্পনা

তবে এই নারকীয় ঘটনার প্রতিবাদে আজ অর্থাৎ শনিবার এলাকার সমস্ত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। স্থানীয় ব্যবসায়ী সংগঠন এবং গ্রামবাসীদের সমর্থনে সম্পূর্ণ বনধ পালিত হচ্ছে ওই এলাকায়। এমনকি এদিন সকালে ভৈরবনাথ মন্দির থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানে হাজার হাজার মানুষ শামিল হয়ে অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন।

আরও Maharashtra Pune Rape