আন্দোলনকারীদের সব দাবি মেনে গ্যারান্টি দিল সরকার, অনশন প্রত্যাহার ককরোচদের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ককরোচ জনতা পার্টির (Cockroach Janta Party) সমস্ত দাবি আগেই মেনে নিয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সেই মতোই, শনিবার দুপুরেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর পদত্যাগের পর উচ্ছাস প্রকাশ করলেও আরশোলাদের প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সরকার বাকি দুটি দাবি পুরোপুরি না মেনে নিলে তাঁরা যন্তর মন্তর থেকে অনশন প্রত্যাহার করবেন না। আর সেই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই আরশোলাদের সমস্ত দাবি অর্থাৎ বাকি তিনটি দাবিও মেনে নিল নরেন্দ্র মোদি সরকার। আর তারপরই আন্দোলন প্রত্যাহার করে নিল CJP।

অনশন প্রত্যাহার করল CJP

গতকাল অর্থাৎ শুক্রবারই, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছিলেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। সেই বৈঠকেই নিজেদের তিনটি দাবির কথা জানায় CJP। কেন্দ্রীয় সরকারের তরফে দুটি দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছিল সরকার। সেই মতোই, নির্দিষ্ট সময়ের মধ্যেই পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। আর তারপরেই শনিবার ফের কেন্দ্রীয় প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন আরশোলারা।

জানা যাচ্ছে, এদিন ওই বৈঠকেই CJP এর বাকি দুটি দাবি একেবারে লিখিতভাবে পূরণ করার গ্যারান্টি দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, প্রত্যেক নিহত ছাত্র-ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা করে দেওয়া হবে। একই সাথে দিল্লি সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হচ্ছে। ভবিষ্যতেও এই কারণের জন্য তাঁদের বিরুদ্ধে কোনও আইনত ব্যবস্থা নেওয়া হবে না।

অবশ্যই পড়ুন: ধর্মেন্দ্র প্রধানের জায়গায় ইনি হতে পারেন দেশের পরবর্তী শিক্ষা মন্ত্রী

একই সাথে আরশোলাদের তৃতীয় দাবি ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করার অঙ্গীকার করবে। সেটা মেনে নিয়েছে সরকার। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামীতে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে অবশ্যই ছাত্রছাত্রীদের মতামত নেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর তরফে লিখিতভাবে সমস্ত আশ্বাস দেওয়ার পরই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন CJP মুখপাত্র সৌরভ দাস। একই সাথে সমস্ত পড়ুয়াকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধও করেন তিনি।