সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৬ অক্টোবর, সোমবার। আজকের দিনটি কেমন যাবে তা জানতে শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি রাশির জীবনে পড়ে বিভিন্ন রকম প্রভাব। তবে আজ কোন রাশির স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন যাবে তা জানা যাবে দৈনিক রাশিফলের (Daily Horoscope) মাধ্যমেই। জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
দাঁত কিংবা পেটের ব্যথা আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। দ্রুত উপশমের জন্য ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজ আপনার পরিচিত কেউ আর্থিক বিষয়কে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেবে। কোনও বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারবেন। বিশেষজ্ঞদের সঙ্গে পরিকল্পনা না বিনিয়োগ করা আজ উচিত নয়। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হিজড়াদের সবুজ চুরি দান করার চেষ্টা করুন।
বৃষ রাশি
আজ দিনটি আনন্দ এবং উল্লাসে ভরপুর থাকবে। জীবনকে উপভোগ করতে পারবেন। তাড়াহুড়ো করে বিনিয়োগ করা উচিত নয়। নাহলে আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। সন্ধ্যেবেলা আপনি জীবনসঙ্গীর কাছ থেকে ভালো উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। ভ্রমণের জন্য আজকের দিনটি লাভজনক। কিন্তু আপনার বেশি পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ভৈরবজিকে মদ নিবেদন করুন।
মিথুন রাশি
আজ ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে আপনার দিনটি শুরু করতে পারেন। এটি আপনার জন্য উপকারে আসবে। সারাদিন কর্মশক্তি দেখা দিতে পারে। আজ আর্থিক বিষয় নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে আপনাকে তিরস্কার করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়। সময়ের অভাবে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে হতাশা বা বিরক্তি দেখা দিতে পারে। তবে স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সূর্যোদয়ের সময় ১১টি গমের দানা খান।
কর্কট রাশি
অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্লান্তিকর হতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকবে না এই রাশির জাতক জাতিকাদের। পেশীকে শিথিল করার জন্য তেল মালিশ করতে পারেন আজ। বিনিয়োগের পরিকল্পনাগুলি আপনাকে আকৃষ্ট করবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালোভাবে কাটাতে পারবেন। আজ আপনি সকলের থেকে নিজেকে দূরে একা সরিয়ে রাখতে পারেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে বয়স্কদের সম্মান করুন।
সিংহ রাশি
জটিল পরিস্থিতিতে পড়লে আতঙ্কিত হবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। আজ মন ভালো করার জন্য সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অন্যকে প্রভাবিত করার জন্য কাউকে ঘৃণা করা উচিত নয়। পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। আজ ভালোবাসার দিক থেকে দিনটি আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালোভাবে কাটাতে পারবেন। বয়স্ক ব্যক্তিরা অবসর সময়ে তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন আজ।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে গরিব শিশুদের মধ্যে ব্যাটারি চালিত খেলনা দান করুন।
কন্যা রাশি
আজ আপনার উপর ছেয়ে থাকা সমস্যাগুলি নিজেকেই মুক্ত করতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো এবং অন্যান্যদেরও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ। আটকে থাকা তহবিল থেকে আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। প্রিয়জন বা জীবনসঙ্গীর একটি ফোন আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে। যারা শিল্পকলা বা নাটকের সঙ্গে জড়িত তারা ভালো ফলাফল পাবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গরিব মেয়েদের মধ্যে সুগন্ধি সাদা মিষ্টি বিতরণ করুন।
তুলা রাশি
আজ আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে। নাহলে আপনি নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। যারা চাকরি করেন তাদের আজ প্রচুর অর্থের প্রয়োজন পড়বে। কিন্তু অতীতের খরচের কারণে আজ হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি আপনি ভালোভাবে কাটাতে পারবেন। আজ গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপ নিতে হতে পারে। তবে তার জন্য মানসিক চাপ দেখা দেবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ভগবান গনেশের পূজা করুন।
বৃশ্চিক রাশি
আজ এমন কিছু করার জন্য দিনটি ভালো যা আপনার জন্য ভালো বোধ করাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আত্মাদের বাড়িতে ছোট ভ্রমণ আজ আপনার দিনটিকে সতেজ করে তুলবে। পরিস্থিতি কাটিয়ে ওঠার ইচ্ছেশক্তি নিজের ভিতরে রাখার চেষ্টা করতে হবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি এই রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো না।
প্রতিকার: প্রেমের জীবন ভালোভাবে চালাতে হলে ধর্মীয় স্থানে নারকেল এবং সাতটি বাদাম দান করুন।
ধনু রাশি
জীবনসঙ্গীর সাথে আজ সিনেমা বা থিয়েটার দেখে সময় কাটাতে পারেন। এতে আপনি শান্তি পাবেন এবং মন সতেজ থাকবে। লোকেরা আপনার দৃঢ় সংকল্প লক্ষ্য করতে পারে। মানসিক অস্থিরতা আজ আপনাকে কষ্ট দেবে। সৎ এবং স্পষ্টবাদী মনোভাব বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গী পরিবারের চেয়ে তার নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেবে। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে একটি শূন্য ওয়াটের লাল বাল্ব জ্বালান।
মকর রাশি
বন্ধুদের কাছ থেকে আজ আপনি প্রশংসা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো কাটবে। জীবনকে আজ নিজের মতো করে চালাতে পারবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ের বিষয়ে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। আজ নিজের ভিতর ক্ষমতা বজায় রাখতে হবে। ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আনা উচিত। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি বিশেষ যাবে। প্রিয়জনের সঙ্গে আজকে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য যবের আটা দিয়ে বল বানিয়ে মাছকে খাওয়ান।
কুম্ভ রাশি
গর্ভবতী মহিলাদের হাঁটার সময় অতিরিক্ত সতর্ক থাকা উচিত। ধূমপাইদের এড়িয়ে চলা উচিত আজ। যারা বেপরোয়াভাবে অর্থ ব্যয় করেছিলেন তাদের আজ সমস্যা হতে পারে। দরকারের সময় হাতে টাকা থাকবে না। স্বাস্থ্য একদমই ভালো থাকবে না এই রাশির জাতক জাতিকাদের। কোনও আত্মীয় আজ না জানিয়ে আপনার বাড়িতে আসতে পারে যা আপনার সময় নষ্ট করবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে ভগবান শিবের সামনে অথবা অশ্বত্থ গাছের নিচে দুই থেকে পাঁচটি হলুদ লেবু রাখুন।
মীন রাশি
আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। লোকেরা আপনাকে স্বপ্ন দেখাতে পারে। সঠিক ব্যক্তিদের সঙ্গে সংযোগ করলে আজ আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে আজ। আজ নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। একঘেঁয়ে বিবাহিত জীবনে কিছুটা পরিবর্তন আনা উচিত। ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য রাতের উত্তর পশ্চিম দিকে শূন্য ওয়াটের বাল্ব জ্বালান।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










