সহেলি মিত্র, কলকাতা: জ্বালানি নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে টানাপোড়েন অব্যাহত রয়েছে। কখনো রান্নার গ্যাসের দাম বাড়ছে তো কখনো আবার পেট্রোল, ডিজেলের। এগুলি কিনতে গিয়ে এখন রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে আমজনতার। এরই মধ্যে এখন পেট্রোল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার যা সকলকে মুদ্রাস্ফীতি থেকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। এখন কেন্দ্রীয় সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের (Ethanol Petrol) ওপর আবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পেট্রোলের ওপর আবগারি শুল্ক তুলে নিল কেন্দ্র!
সরকার ২২% থেকে ৩০% ইথানলযুক্ত পেট্রোলকে আবগারি শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে দেশে ইথানল-ভিত্তিক জ্বালানির ব্যবহার আরও বাড়বে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন ভারত আমদানিকৃত অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতে এবং জৈবজ্বালানির ব্যবহার বাড়াতে দ্রুত একটি কৌশল অনুসরণ করছে।
The government has extended central excise duty exemptions to petrol blended with 22%, 25%, 27% and 30% ethanol. There will be a nil excise duty rate for fuel blends that conform to BIS standards. pic.twitter.com/LM0XfHXLk1
— ANI (@ANI) June 11, 2026
বর্তমানে দেশে E20 পেট্রোল প্রচার করা হচ্ছে। এখন সরকার ই২২, ই২৫, ই২৭ এবং ই৩০-এর মতো উচ্চ মিশ্রণের পেট্রোলের পথও পরিষ্কার করে দিয়েছে। সম্প্রতি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এই নতুন জ্বালানিগুলির জন্য গুণগত মানও জারি করেছে। নতুন এই মানগুলি, যা ১৫ই মে, ২০২৬ থেকে কার্যকর হবে, তাতে ইথানলের শতাংশ, অকটেন স্তর, সালফারের পরিমাণ, বাষ্পচাপ এবং সুরক্ষা মান নির্দিষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: আবাসে ঘর থেকে বিনামূল্যে চিকিৎসা, মহিলাদের জন্য নতুন ঘোষণা রাজ্য সরকারের
নির্ভরতা কমবে পেট্রোল-ডিজেলের?
বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক ও ভোক্তা। দেশ তার তেলের চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে কেনে। তাই, ইথানল মিশ্রণ বাড়ানোর বেশ কিছু সুবিধা রয়েছে। এর ফলে অপরিশোধিত তেল আমদানির খরচ কমবে। এটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে, কৃষকদের জন্য অতিরিক্ত বাজার তৈরি করবে এবং আখ ও শস্য উৎপাদনকারীদের আয় বাড়াবে। এটি পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণও কমাবে। সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো পেট্রোলে ৩০% ইথানল মিশ্রণ অর্জন করা।বিশেষজ্ঞদের মতে, আপাতত ভোক্তাদের উপর এর সরাসরি প্রভাব সীমিত থাকবে। তবে, ভবিষ্যতে উচ্চ ইথানল মিশ্রণযুক্ত জ্বালানির প্রাপ্যতা বাড়তে পারে।










