বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেশন কার্ড (Ration Card) থাকলেই মিলবে নতুন ট্র্যাক্টর! ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ঘোষণা করেছেন দেশের সমস্ত রেশন কার্ড হোল্ডাররা একটি করে ব্র্যান্ড নিউ ট্রাক্টর পাবেন। যেটিকে নিজেদের কাজে লাগাতে পারবেন রেশন কার্ড হোল্ডার বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক পরিবারের মানুষজন! এবার এই খবরেরই সত্যতা জানালো কেন্দ্র।
রেশন কার্ড থাকলেই পাওয়া যাচ্ছে ট্রাক্টর?
বিগত দিনগুলিতে কেন্দ্রীয় সরকারি প্রকল্প নিয়ে নানান গুজব ছড়িয়েছে নেট দুনিয়ায়। বিভিন্ন ভিডিও বার্তায় দাবি করা হয়েছে, দেশের যুবক যুবতীদের বিনামূল্যে স্কুটি এবং বাইক দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র! কোথাও বলা হয়েছে, দেশের মহিলাদের বিনামূল্যে LPG সিলিন্ডার দেওয়ার কথা! যদিও নেট দুনিয়ায় ঘুরে বেড়ানো এইসব গুজব নিয়ে বারবার সতর্ক করেছে নরেন্দ্র মোদি সরকার।
শুধু তাই নয়, কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনস্ত, নোডাল এজেন্সি প্রেস ইনফর্মেশন ব্যুরো বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে ভুয়ো পোস্ট ধরে ধরে সনাক্ত করে সেগুলির সত্যতা জানিয়েছে। এবারেও সেই নিয়মের অন্যথা হল না। PIB এর ফ্যাক্ট চেক টিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কেন্দ্রীয় সরকারের ট্রাক্টর দেওয়ার ওই ভিডিও প্রকাশ করে জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং অসত্য। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি।
Facebook हैंडल ‘Sarkari Yojna’ द्वारा एक वीडियो साझा कर दावा किया जा रहा है कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने सभी राशन कार्ड धारकों को मुफ्त में ट्रैक्टर देने की घोषणा की है।#PIBFactCheck
❌ यह दावा फर्जी है।
✅ प्रधानमंत्री @narendramodi द्वारा ऐसी कोई घोषणा नहीं की गई है।
⚠️… pic.twitter.com/gMOjie6m8M
— PIB Fact Check (@PIBFactCheck) September 10, 2026
আরও পড়ুন: হর্ষিতের বিকল্প ঘোষণা, এশিয়ান গেমসের টিকিট পেলেন বৈভব সূর্যবংশী
কেন্দ্রের তরফে দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো খবর এড়িয়ে চলুন। এসব খবর বিশ্বাস করার আগে অবশ্যই কেন্দ্রীয় সরকারের সরকারি পোর্টাল মাই স্কিম থেকে এর সত্যতা যাচাই করে নিন। সব মিলিয়ে বলাই যায়, নরেন্দ্র মোদি সরকারের তরফে রেশন কার্ড হোল্ডারদের ট্রাক্টর দেওয়ার যে খবর ছড়িয়ে পড়েছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।










